সিএএ, এনআরসিকে দ্বিতীয় নোটবন্দি বলে কটাক্ষ রাহুল গান্ধীর

সিএএ এবং এনআরসির প্রতিবাদে ফের সরব হলেন রাহুল গান্ধী। মোদী সরকারের এই দুটি পদক্ষেপকে দ্বিতীয় নোটবন্দি বলে অভিযোগ করেছেন তিনি।

সিএএ এবং এনআরসির প্রতিবাদে ফের সরব হলেন রাহুল গান্ধী। মোদী সরকারের এই দুটি পদক্ষেপকে দ্বিতীয় নোটবন্দি বলে অভিযোগ করেছেন তিনি। সিএএ সিদ্ধান্তের পর আজ প্রথম অসম সফরে গিয়েছেন তিনি। সেখানে সিএএ আন্দোলনে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করর কথা রাহুল গান্ধীর।

উত্তাল অসম

উত্তাল অসম

সিএএ ঘোষণার পর থেকেই উত্তাল হয়ে উঠেছিল অসম। সেখানেই প্রথম হিংসাত্মক আন্দোলন শুরু হয়। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের বাড়িতেও হামলা চালিয়েছিলেন আন্দোলনকারীরা। এমনকী বাংলাদেশের সহকারী হাইকমিশনারের কনভয়ও আক্রান্ত হয়েছিল অসমে। দীর্ঘদিন কার্ফু জারি ছিল গুয়াহাটি শহরে। ইন্টারনেট পরিষেবাও বন্ধ ছিল সেখানে। আজ সেখানে সিএএ বিরোধী আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাহুল গান্ধী।

গুয়াহাটি সফরে রাহুল

গুয়াহাটি সফরে রাহুল

সিএএ বিরোধী আন্দোলনের পর এই প্রথম অসম সফরে গিয়েছেন রাহুল গান্ধী। সেখানে যাওয়ার আগে রাহুল বিজেপির বিরুদ্ধে আবারও আক্রমণ শানিয়েছেন। সিএএ এবং এনআরসিকে মোদী সরকারের দ্বিতীয় নোটবন্দী বলে কটাক্ষ করেছেন তিনি। নোট বাতিলের থেকেই মোদী সরকারের এই সিদ্ধান্তকে বিধ্বংসী বলে দাবি করেছেন রাহুল। কংগ্রেস নেতার অভিযোগ মোদী সরকারের এই সিদ্ধান্ত সবচেয়ে বেশি সংকটে পড়বেন গরিব মানুষ।

 মোদীকে কটাক্ষ রাহুলের

মোদীকে কটাক্ষ রাহুলের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আরএসএস-র প্রধানমন্ত্রী বলে কটাক্ষ করেছিলেন রাহুল গান্ধী। তার পাল্টা জবাবে রাহুল গান্ধীকে মিথ্যে কথার রাজা বলে আক্রমণ করে বিজেপি। এই গত কয়েকদিন ধরেই রাহুল গান্ধীর সঙ্গে বিজেপির আক্রমণাত্মক মন্তব্যের আদান প্রদান চলছে। আজ আবারও মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+