সর্বসম্মতিতে অযোধ্যা কর্তৃপক্ষের অনুমোদন নকশায়, রাম মন্দিরের কাজ শুরু হবে শীঘ্রই
সর্বসম্মতিতে অযোধ্যা কর্তৃপক্ষের অনুমোদন নকশায়
অযোধ্যায় রাম মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের এক সপ্তাহের মধ্যে প্রস্তাবিত রাম মন্দিরের নকশায় অযোধ্যা উন্নয়ন কর্তৃপক্ষ সর্বসম্মতিভাবে অনুমোদন (এডিএ) দিয়েছে। বুধবার এডিএর বৈঠকে এই নকশা পাস হওয়ার মাধ্যমে পবিত্র শহরে মন্দির নির্মাণের পথ সুগম করে দেওয়া হল।

সরকারিভাবে জানা গিয়েছে, মন্দিরের জমিটি ১৩,০০০ স্কোয়ার মিটারের। শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সদস্য অনিল মিশ্র ২৯ অগাস্ট নকশাটি অনুমোদনের জন্য এডিএতে পাঠান। এর সঙ্গে কিছু জরুরি নথিও পাঠিয়ে দেন তিনি। এডিএ সূত্রের খবর, নকশাটি পাশ করার জন্য এডিএ কর্তাদের মধ্যে ঐক্যমত ছিল। এই লৌকিকতার পরই মন্দিরের নির্মাণ কাজ যে কোনও সময় শুরু করে দেওয়া যেতে পারে।
গত ৫ অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতেই এই রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপনা হয়। পবিত্র এই শহরে ওইদিন সাজো সাজো রব পড়ে গিয়েছিল। এই ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে বহুকালের বিতর্কের অবসান ঘটল। প্রসঙ্গত, গত বছর নভেম্বরে সুপ্রিম কোর্ট হিন্দুদের মন্দির তৈরির অনুমতি দেয় ওই বিতর্কিত জমিতে এবং সুন্নি ওয়াকফ বোর্ডকে পাঁচ একর জমি দেওয়ার নির্দেশ দেয় উত্তরপ্রদেশ সরকারকে।












Click it and Unblock the Notifications