Budget 2024: ভোটের আগে শেষ বাজেট দ্বিতীয় মোদী সরকারের, কী কী সস্তা হতে পারে জেনে নিন
দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেট পেশ হতে চলেছে আজ। লোকসভা ভোটের আগে এই বাজেট ঘিরে সাধারণ মানুষের মধ্যে জোর জল্পনা রয়েছে। ভোটের কথা মাথায় রেখে একাধিক চমক থাকতে পারে এবারের বাজেটে। মনে করা হচ্ছে মধ্যবিত্ত ভোটারদের কথা মাথায় রেখে একাধিক জিনিসের দাম সস্তা হতে পারে।
২০২৩-২৪ অর্থবর্ষের জন্য বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। যদিও লোকসভা ভোটের কারণে পূর্ণাঙ্গ বাজেট তিনি পেশ করতে পারবেন না। সেকারণে এই বাজেট লোকসভা ভোটমুখী হতে চলেছে তাতে কোনও সন্দেহ নেই। কিন্তু সেই ভোট ব্যাঙ্কের কথা মাথায় রেখে কি মোদী সরকার কিছুটা হলেও সাধারণ মানুষের কথা ভেবে জনমুখী বাজেট পেশ করবেন এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

কী কী সস্তা হবে
মনে করা হচ্ছে এবারের বাজেটে টেলিভিশন সেট, স্মার্টফোন, কম্পোজড গ্যাস, চিংড়ি খাবার, কৃত্তিম পদ্ধতিতে তৈরি হিরে, লিথিয়ামের সস্তা হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু যে জিনিসগুলি সস্তা হতে শুরু করবে বলে মনে করা হচ্ছে তাতে সাধারণ মানুষ বা আমজনতার কী খুব একটা সুরাহা হবে তা িনয়ে সংশয় থেকে যাচ্ছে।
কোন কোন জিসিস দামি হবে
এদিকে আবার দামবৃদ্ধির জেরে নাজেহাল দশা মধ্যবিত্তের। তার মধ্যে যেসব জিনিসের দাম এই বাজেটে বাড়ানো হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সেই তালিকায় রয়েছে সিগারেট, বাইসাইকেল, ইমিটেশন জুয়ালারি,বিমান ভাড়া, ইলেকট্রিকের চিমনি, তামার সামগ্রি, টেক্সটাইল বা পোশাক। অর্থাৎ দাম বৃদ্ধির তালিকায় থাকা জিনিসগুলি সরাসরি সাধারণ মানুষের উপরে প্রভাব ফেলবে।
২০২২-২৩ অর্থ বর্ষে কী ছিল
গতবছরের বাজেটে সস্তা জিনিসের তালিকায় ছিল ইমিটেশন গয়না, কম্পিউটার, মোবাইল ফোন, ল্যাপটপ, হীরে, রত্ন। এগুলিতে দৈনন্দিন জীবনে খুব একটা প্রভাব পড়েনি। উল্টে দামের চোটে নাভিশ্বাস দশা হয়েছে মধ্যবিত্তের। রান্নার গ্যাস থেকে শুরু করে মুদিখানার দ্রব্য, শাক সবজি সবকিছুর দাম আগুন হয়ে গিয়েছে।
আর সস্তার তালিকায় ছিল ছাতা, আমদানিকৃত জিনিস, নাইলনের পোশাক, চকোলেট, স্মার্ট ঘড়ি, এবং ইয়ারবাডস। মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বােজটেও মধ্যবিত্তের কথা ভেবে কোনও কথা ঘোষণা করা হয়নি। উল্টে গত এক বছরে রেলের টিকিটের দাম আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে। সব জিিনসের দাম এতোটাই বেড়েছে যে প্রতিমুহূর্তে পকেটে টান ধরছে।












Click it and Unblock the Notifications