Budget 2024: অন্তর্বর্তী বাজেটে ২ বড় ঘোষণা নির্মলার! ৫ বছরে আরও ২ কোটি বাড়ি, চমক সৌরবিদ্যুতেও

Budget 2024: আজ সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অন্তর্বর্তী বাজেট পেশ করতে গিয়ে দরিদ্র, মহিলা, যুবসমাজ ও কৃষকদের মন জয়ের চেষ্টা করলেন। বড় দুটি ঘোষণাও করেছেন।

বিগত ১০ বছরে কেন্দ্রীয় সরকারের সব কা সাথ, সব কা বিকাশ-এর লক্ষ্যপূরণের খতিয়ান তুলে ধরেছেন নির্মলা। সেই সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনা ও সৌরবিদ্যুৎ সংক্রান্ত উল্লেখযোগ্য প্রতিশ্রুতিও দিলেন।

Budget 2024: অন্তর্বর্তী বাজেটে ২ বড় ঘোষণা নির্মলার!

নির্মলা বলেন, করোনা পরিস্থিতির চ্যালেঞ্জ সামলেও কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামীণ এলাকায় ৩ কোটি বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা পূরণ করতে চলেছে। বিভিন্ন পরিবারের ক্রমবর্ধমান চাহিদার কারণে আগামী ৫ বছরে আরও ২ কোটি নতুন বাড়ি তৈরি করা হবে এই যোজনার মাধ্যমে।

মধ্যবিত্ত সম্প্রদায়ের আবাস তৈরিকেও সরকার আগামী দিনে অগ্রাধিকারের তালিকায় রাখছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, মধ্যবিত্ত সম্প্রদায়ের যে সব মানুষ ভাড়া বাড়ি, বস্তি, চাল বা অনুমোদনহীন কলোনিতে বসবাস করেন তাঁদের জন্য বিশেষ প্রকল্প নেবে সরকার। সেই সব মানুষজনের নিজস্ব বাড়ি বানানো বা কেনার স্বপ্নপূরণ বাস্তবায়িত হবে সরকারের এই প্রকল্পের মাধ্যমে।

নির্মলা জানান, মোদী সরকারের লক্ষ্য হলো জয় জওয়ান, জয় কিষাণ, জয় বিজ্ঞান, জয় অনুসন্ধান। দেশের অর্থনীতি ভালো জায়গায় রয়েছে বলেও দাবি নির্মলার। মুদ্রাস্ফীতিও উদ্বেগজনক জায়গায় নেই বলেই তাঁর দাবি।

রাম মন্দির উদ্বোধন করে দিল্লিতে ফিরেই প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার ঘোষণা করেছিলেন। সেই প্রকল্পের কথাও এদিন উঠে এসেছে সীতারামনের অন্তর্বর্তী বাজেট পেশের সময়। ১ কোটি বাড়ির ছাদে সোলার প্যানেল বসিয়ে প্রতি মাসে ৩০০ ইউনিট বিদ্যুতের বন্দোবস্ত করা হবে বলে জানান নির্মলা।

দেশে আরও বেশি সংখ্যায় মেডিক্যাল কলেজ তৈরির কথাও জানিয়েছেন নির্মলা। দেশের মানুষের গড় আয় ৫০ শতাংশ বেড়েছে বলেও দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। স্কিল ইন্ডিয়া মিশনে ১.৪ কোটি যুবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, দক্ষতার বিকাশ ঘটানো হয়েছে ৫৪ লক্ষ যুবর। ৩ হাজার নতুন আইটিআই গড়া হয়েছে।

এ ছাড়াও উচ্চশিক্ষার জন্য সাতটি আইআইটি, ১৬টি আইআইআইটি, ৭টি আইআইএম, ১৫টি এআইআইএমএস ও ৩৯০টি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে। গত ১০ বছরে ২৫ কোটি মানুষ দারিদ্র্যসীমার উপরে উঠে এসেছেন বলেও দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার সাফল্যের কথা তুলে ধরে নির্মলা জানিয়েছেন, এই প্রকল্পে উপকৃত হয়েছেন কয়েক কোটি যুব শিল্পোদ্যোগী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+