২০২২-র বিধানসভা ভোটের আগে বিজেপিকে সমর্থন! অখিলেশদের জব্দ করতে শপথ মায়াবতীর
২০২২-র বিধানসভা ভোটের আগে বিজেপিকে সমর্থন! অখিলেশদের জব্দ করতে শপথ মায়াবতীর
অখিলেশ যাদবের উপর যারপর নাই ক্ষুব্ধ মায়াবতী। সমাজবাদী পার্টির সঙ্গে লোকসভা ভোটে হাত মিলিয়ে ভুল করেছিলেন বুঝতে পেরে এবার চরম সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন বিএসপি নেত্রী। মায়াবতী হুঁশিয়ারি দিয়ে বলেছেন অখিলেশদের জব্দ করতে প্রয়োজনে বিজেপিকেও সমর্থন করতে রাজি আছেন তিনি। তলে তলে বিধায়ক ভাঙানোর অখিলেশদের ছক ধরে ফেলেছেন তিনি।

বিদ্রোহী সাত বিধায়ক
সম্প্রতি রাজ্যসভায় ভোটে বিএসপির প্রার্থীতে আপত্তি জানিয়ে ৭ বিধায়ক দেখা করেছিলেন সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদবের সঙ্গে। সেই ঘটনা ফাঁস হয়ে গিয়েছে দলনেত্রী মায়াবতীর কাছে। তারপরেই অখিলেশদের জব্দ করার শপথ নিয়ে ফেলেছেন মায়াবতী। কোনও ভাবেই আর লোকসভা নির্বাচনের মত ভুল সিদ্ধান্ত তিনি নেবেন না বলে জানিয়েছেন।

বিজেপিকে সমর্থনের ইঙ্গিত
লোকসভা ভোটে বিজেপিকে পরাস্ত করতে সমাজবাদী পার্টির হাত ধরে মহাজোটে সামিল হয়েছিলেন মায়াবতী। কিন্তু তার ফল যে সুখকর হয়নি তা ফলাফলেই স্পষ্ট হয়ে গিয়েছে। উল্টে সেই জোটের পর তিক্ততা আরও বেড়েছে। এবার তাই আর ভুল পথে হাঁটা নয়। উল্টে অখিলেশদের জব্দ করতে চরম বার্তা দিয়েছেন মায়াবতী। প্রয়োজনে তাঁরা বিজেপিকে সমর্থন করতে হাজি আছেন বলে দাবি সপা নেত্রীর।

বিধানসভা ভোটের আগে বার্তা
উত্তর প্রদেশে বিধানসভা ভোট ২০২২ সালে। ইতিমধ্যেই তার সমীকরণ শুরু করেছে রাজনৈতিক দলগুলি। মায়াবতীর এই মন্তব্যে স্পষ্ট হয়ে গিয়েছে বিধানসভা ভোটে যোগীর হাত শক্ত করবেন তিনি। কাজেই পরের বছর সমাজবাদী পার্টি বা কংগ্রেসের ক্ষমতায় ফেরা কঠিন হবে। এক কথায় বিজেপির হাত শক্ত করে ফের যোগীর শাসনই কায়েম হয়ে উত্তর প্রদেশে।

কংগ্রেসের সঙ্গে তিক্ততা
দীর্ঘদিন ধরেই কংগ্রেসের সঙ্গে তিক্ততা তৈরি হয়েছিল কংগ্রেসের সেকারণেই বারবার রাজস্থানে কংগ্রেসকে সমর্থন জানাতে আপত্তি করেছিলেন মায়াবতী। এমনতী গেহলট সরকারের টালমাটাল দশাতেই কংগ্রেসের হাত ধরেননি মায়াবতী। উল্টে দলের নেতাদের কড়া নির্দেশ দিেয় বলেছিলেন কোনও ভাবেই যেন কংগ্রেসের সমর্থন না করেন তাঁরা।












Click it and Unblock the Notifications