জাতীয় রাজনীতিতে গুরুত্ব ফিরে পাওয়ার চেষ্টা! ২ কৌশল নিয়ে ময়দানে মায়াবতী
জাতীয় রাজনীতিতে গুরুত্ব ফিরে পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বহুজন সমাজপার্টির সুপ্রিমো মায়াবতী। দুটি কৌশল ইতিমধ্যেই তিনি ঠিক করে ফেলেছেন।
জাতীয় রাজনীতিতে গুরুত্ব ফিরে পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বহুজন সমাজপার্টির সুপ্রিমো মায়াবতী। দুটি কৌশল ইতিমধ্যেই তিনি ঠিক করে ফেলেছেন। মহারাষ্ট্র ও হরিয়ানার বিধানসভা নির্বাচনের আগে দলের কর্মীদের যেমন তিনি চাঙ্গা করার চেষ্টা করছেন, তেমনই তার সামনে রয়েছে উত্তর প্রদেশের ১১ টি আসনে উপনির্বাচনও। পাশাপাশি দলের বিদ্রোহ কমাতেও তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গিয়েছে।

উত্তরপ্রদেশের ১১ টি আসনে প্রার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার পরেই তিনি দিল্লি চলে গিয়েছেন বলে জানা গিয়েছে। সেখানে মহারাষ্ট্র আর হরিয়ানার কৌশল নিয়ে সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। দুই রাজ্যের বিএসপি নেতাদের দিল্লিতে ডেকে পাঠানো হয় প্রার্থী তালিকা চূড়ান্ত করার জন্য। রবিবার বিএসপির তরফে হরিয়ানার ৯০ টি আসনের মধ্যে ৪১ জনের নাম ঘোষণা করা হয়। বিএসপি সূত্রে জানা গিয়েছে, মহারাষ্ট্রের প্রার্থী তালিকা শীঘ্রই ঘোষণা করা হবে।
মায়াবতী আগেই ঘোষণা করেছিলেন মহারাষ্ট্র এবং হরিয়ানার তার দল একাই প্রতিদ্বন্দ্বিতা করবে। গত জুলাইয়ে দিল্লিতে বিএসপির শীর্ষ নেতা সতীশ মিশ্রের সঙ্গে বৈঠক করেছিলেন এনসিপি নেতা শারদ পাওয়ার। তিনি বিএসপিকে কংগ্রেস-এনসিপি জোটে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু আসন সমঝোতার প্রশ্নে সেই প্রস্তাব ভেস্তে যায়।
দুই রাজ্যের প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পর মায়াবতী অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে মহারাষ্ট্র এবং হরিয়ানায় প্রচার শুরু করবেন। অন্যদিকে উত্তর প্রদেশের রাজ্য নেতাদের মায়াবতীর নির্দেশ ১১ আসনে প্রচার চালানোর জন্য।
রাজস্থানের মতো ঘটনা ঠেকাতে মায়াবতী বিভিন্ন রাজ্যে দলের শাখার ওপর নজর রাখতে শুরু করেছেন। রাজস্থানে ছয় বিএসপি বিধায়ক দলবদল করে কংগ্রেসে যোগ দিয়েছে। যেসব রাজ্যে বিএেসপির ভিত্তি রয়েছে, সেইসব রাজ্যে নিজের অনুগত নেতাদের পাঠিয়ে পরিস্থিতি পর্যালোচনা করছেন মায়াবতী। বিশষ করে হরিয়ানা, পঞ্জাব, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং কর্নাটকে বিএসপির প্রভাব রয়েছে।












Click it and Unblock the Notifications