Bomb Threat: বোমা রাখা RBI-এ, বড়দিনের ছুটিতে প্রবল আতঙ্ক বাণিজ্যনগরীতে
বোমাতঙ্ক। দেশের প্রধান আর্থিক সংস্থা রিজার্ভ ব্যাঙ্কে নাকি বোমা রাখা রয়েছে। ইমেইল পৌঁছতেই ঘাম ছুটে গিয়েছে মুম্বই পুলিশের। শুধু রিজার্ভ ব্যাঙ্ক নয় মুম্বইয়ে ১১টি ব্যাঙ্কের শাখায় এই বোমা রাখার ইমেল পৌঁছেছে । সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মুম্বই সাধারণত দেশের অধিকাংশ ব্যাঙ্কের সদর দফতর। অর্থাৎ সরকারি বেসরকারি সব ব্যাঙ্কের প্রধান অফিসই রয়েছে সেখানে। তার উপরে রিজার্ভ ব্যাঙ্ক। দেশের অর্থনীতির নিয়ন্তা যে ব্যাঙ্ক সেখানেই বোমা রাখা হয়েছে ইমেল আসতেই কাল ঘাম ছুটে গিয়েছিল মুম্বই পুলিশের।

ইমেলে HDFC ব্যাঙ্ক এবং ICICI- ব্যাঙ্কেও বোমা রাখার ইমেল পাঠানো হয়। ইমেলে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস এবং দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের পদত্যাগ দাবি করা হয়েছে। তাতে বলা হয়েছিল দুপুর দেড়টা নাগাদ উড়িয়ে দেওয়া হবে রিজার্ভ ব্যাঙ্ক সহ মুম্বইয়ের ১১টি ব্যাঙ্ককে।
সঙ্গে সঙ্গে পুলিশ তল্লাশি শুরু করে। রিজার্ভ ব্যাঙ্ক থেকে শুরু করে ইমেলে উল্লেখিত ১১টি ব্যাঙ্কে তন্নতন্ন করে খোঁজ করা হয় কোথায় গিয়েছে। কিন্তু কোথাও কোনও সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। এই নিয়ে রীতিমতো উদ্বেগে ছিলেন ব্যাঙ্কের কর্মীরা। বড়দিনের ছুটির কারণে ব্যাঙ্ক খোলা থাকলেও গ্রাহকদের সংখ্যা তেমন ছিল না সেখানে।
প্রসঙ্গত উল্লেখ্য গতমাসে বেঙ্গালুরুতে এই ধরনের ঘটনা ঘটেছিল। একসঙ্গে ৪৬টি স্কুলে বোমাতঙ্ক ছড়িয়েছিল। সব স্কুলে বোমা রাখা আছে বলে ইমেইল এসেছিল। তারপরে স্কুল কর্তৃপক্ষ স্কুল ছুটি দিয়ে দেয়। বম্ব স্কোয়াড নিয়ে এসে স্কুলের ভেতরে তন্নতন্ন করে খোঁজার পরেও কোনও কিছুর সন্ধান পাওয়া
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications