Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মন্দিরের কাছে বোমার শব্দ, আতঙ্কিত এলাকা! খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ

দেশের অন্যান্য রাজ্যের মত ঝাড়খণ্ডেও তৈরি হয়েছে বিক্ষোভের পরিস্থিতি। এরই মধ্য়ে শুক্রবার রাঁচিতে উত্তেজনা বেড়েছে আরও। রাতে বোমার শব্দ শোনা গিয়েছে বলে দাবি স্থানীয়দের। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় পুলিশ। এই মুহূর্তে

দেশের অন্যান্য রাজ্যের মত ঝাড়খণ্ডেও তৈরি হয়েছে বিক্ষোভের পরিস্থিতি। এরই মধ্য়ে শুক্রবার রাঁচিতে উত্তেজনা বেড়েছে আরও। রাতে বোমার শব্দ শোনা গিয়েছে বলে দাবি স্থানীয়দের। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় পুলিশ। এই মুহূর্তে গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে পুলিশের তরফে।

খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি মন্দিরের কাছে ছোড়া হয়েছে পেট্রোল বোমা। তার জেরেই ছড়ায় উত্তেজনা। শুক্রবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সূর্য মন্দিরের পুরোহিত ও তাঁর পরিবার মন্দির চত্বরের ভিতর ঘুমিয়েছিলেন সেই সময়। আচমকা বোমার আওয়াজ শুনতে পান তাঁরা। সঙ্গে সঙ্গে তাঁরা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।

কিন্তু যতক্ষণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ততক্ষণে দুষ্কৃতীরা পালিয়ে গিয়েছে। এই ঘটনায় রীতিমত আতঙ্কিত হয়ে পড়েছে পুরোহিতের পরিবার। রাতে ঘুমোতেও পারেনি তারা। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে। শুক্রবার দেশের একাধিক শহরেই বিক্ষোভ ও অশান্তির ছবি দেখা গিয়েছে।

বিজেপি নেত্রীর গ্রেফতারির দাবিতে স্লোগান শোনা গিয়েছে, বিক্ষোভ দেখা গিয়েছে। পুলিশ সামাল দিতে গেলে কোথাও কোথাও তাঁদের লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে বলেও অভিযোগ। পরিস্থিতি শান্ত করতে শূন্যে গুলি চালাতে হয়েছে পুলিশকে। আহতদের রাজেন্দ্র ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্সে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে দুজনের মৃত্যুও হয়েছে।

তবে রাঁচিতে উত্তেজনার খবর সামনে আসার পরেই বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। স্পর্শকাতর জায়গাগুলিতে বিশেষ ভাবে পুলিশ আধিকারিকদের মোতায়েন করা হয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন অংশে ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসন সূত্রে জানা যাচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+