আস্থা ভোটে হারবে বিজেপি, দাবি শরদ পাওয়ারের

মহারাষ্ট্রে বিজেপির সরকার গঠনের অপ্রত্যাশিত ঘটনায় একটু চমকে গিয়েছে এনসিপি। বিজেপির সরকার গঠনের থেকেও বেশি চমক দিয়েছে অজিত পাওয়ারের উপ মুখ্যমন্ত্রী পদে শপথ।

মহারাষ্ট্রে বিজেপির সরকার গঠনের অপ্রত্যাশিত ঘটনায় একটু চমকে গিয়েছে এনসিপি। বিজেপির সরকার গঠনের থেকেও বেশি চমক দিয়েছে অজিত পাওয়ারের উপ মুখ্যমন্ত্রী পদে শপথ। তারপরেই শিবসেনা সুপ্রিমো সাংবাদিক বৈঠক করে অজিত পাওয়ারকে দল থেকে বহিষ্কার করেছে। রীতিমতো ক্ষুব্ধ শরদ পাওয়ার দাবি করেছেন, সরকার গড়লেও আস্থাভোটে জিততে পারবে না বিজেপি। তখন সরকার গড়বে শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট।

আস্থা ভোটে হারবে বিজেপি, দাবি শরদ পাওয়ারের

মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন ঠিকই ফড়নবীশ এবার পরীক্ষা হবে বিধানসভা। একমাসের মধ্যে ফড়নবীশকে আস্থা ভোটে দিতে দেখাতে হবে। বিধানসভায় সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করতে হবে। সেটাই হবে বড় চ্যালেঞ্জ। আর আস্থা ভোটের দিকেই তাকিয়ে আছে বিরোধীরা। সেকারণেই শরদ পাওয়ারের এই হুঁশিয়ারি বলে জানানো হয়েছে।

বিজেপি দল ভাঙানোর কৌশলে স্তম্ভিত শিবসেনাও। সকাল থেকে একের পর এক আস্ফালন করে চলেছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তিনি দাবি করেছে অজিত পাওয়ারকে ভয় দেখিয়ে দলে টানা হয়েছে। তিনি ফিরে আসবেন। এই ফিরিয়ে আনার কৌশল কী হবে সেটা এখন বিরোধীদের হাতে। তাই এবার নজরে আস্থা ভোট। মহারাষ্ট্রে ফড়নবীশ সরকারের আস্থাভোট নিয়ে এখন প্রবল উত্তেজনা শুরু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+