৫ জানুয়ারি থেকে নাগরিকত্ব ইস্যুতে বিজেপির বড়সড় অভিযান! সঙ্গে থাকছে কোন সংগঠন

মাঝে আর মাত্র ৩ দিন। তার আগে, নাগরিকত্ব ইস্যুতে বিরোধীদের তোপকে পাল্টা জবাব দিতে চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেলতে ব্যস্ত বিজেপি। আগামী ৫ তারিখ বিভিন্ন রাজ্যে নতুন ভাবে প্রচারে নামতে চলেছে গেরুয়া শিবির।

মাঝে আর মাত্র ৩ দিন। তার আগে, নাগরিকত্ব ইস্যুতে বিরোধীদের তোপকে পাল্টা জবাব দিতে চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেলতে ব্যস্ত বিজেপি। আগামী ৫ তারিখ বিভিন্ন রাজ্যে নতুন ভাবে প্রচারে নামতে চলেছে গেরুয়া শিবির।

 ৫ জানুয়ারি থেকে প্রচার

৫ জানুয়ারি থেকে প্রচার

'নাগরিকত্ব ইস্যুতে বিরোধীরা মিথ্যা তথ্য ছড়াচ্ছে', এমন দাবি তুলে বারবার সরব হয়েছেন নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ। এবার সেই বক্তব্যকেই সামনে রেখে বিরোধীদের বিরুদ্ধে প্রচারে নামতে চলেছে বিজেপি। বিভিন্ন রাজ্যে এই প্রচার অভিযান ৫ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে বলে জানা গিয়েছে।

 বিজেপির সঙ্গে রয়েছে কোন সংগঠন

বিজেপির সঙ্গে রয়েছে কোন সংগঠন

বিজেপির সঙ্গে নাগরিকত্ব ইস্যুতে এই প্রচারে থাকতে চলেছে আরএসএস। দুটি সংগঠন মিলে একযোগে এই ইস্যুতে গোটা দেশের ৩ কোটি পরিবারের কাছে গিয়ে নাগরিকত্ব নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান স্পষ্ট করবে।

 পাবলিক রিলেশন গ্রুপ তৈরি বিজেপির

পাবলিক রিলেশন গ্রুপ তৈরি বিজেপির

৩ কোটি পরিবার পর্যন্ত পৌঁছতে বিজেপি একাধিক পারবলিক রিলেশন গ্রুপ তৈরি করেছে। তারা মনে করছে এতে আর ১ কোটি সাধারণ মানুষের সমর্থন পাবে বিজেপি।

 প্রথম সারির সমস্ত নেতা যোগ দেবেন কর্মসূচিতে

প্রথম সারির সমস্ত নেতা যোগ দেবেন কর্মসূচিতে

জানা গিয়েছে বিজেপির প্রথম সারির সমস্ত নেতা এই কর্মসূচিতে যোগ দিতে চলেছেন। অমিত শাহ থেকে নরেন্দ্র মোদী থাকছেন এই কর্মসূচির মধ্যে। বিজেপির প্রথম পর্যায়ের ৫০ জন নেতাকে সঙ্গে নিয়ে এমন প্রচার চালাবে বিজেপি। এমনই গুঞ্জন শোনা যাচ্ছে। এই কর্মসূচির মূল লক্ষ্য হন নাগরিকত্ব ইস্যু নিয়ে মানুষের মধ্যে জমাট বাঁধা ভয় দূর করা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+