রাহুলকে অনুসরণ করেছেন শান্তনু সেন! সংসদে আলোচনা থেকে পালাচ্ছে বিরোধীরা, বিস্ফোরক বিজেপির সম্বিত পাত্র
রাহুলকে অনুসরণ করেছেন শান্তনু সেন! সংসদে আলোচনা থেকে পালাচ্ছে বিরোধীরা, বিস্ফোরক বিজেপির সম্বিত পাত্র
সংসদে চলা অচলাবস্থা নিয়ে এবার বিরোধীদের নিশানা করল বিজেপি (bjp)। এদিন তাদের তরফে বলা হয়েছে একটা নন ইস্যুকে ইস্যু বানাতে চাইছে তারা। বিজেপির তরফে বিশেষ করে রাহুল গান্ধীকে (rahul gandhi) নিশানা করা হয়েছে। এদিন রাহুল গান্ধী অভিযোগ করেছেন, সরকার পেগাসাস (pegasus) বিতর্ক নিয়ে কোনও উত্তর দিতে ইচ্ছুক নয়।

নন ইস্যুকে ইস্যু করতে চাইছে বিরোধীরা
এদিন এক সাংবাদিক সম্মেলনে বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র বলেন, আসল আলোচনা থেকে মুখ ঘুরিয়ে বিরোধীরা নন ইস্যুকে ইস্যু করতে চাইছে। আর রাহুল গান্ধী যদি মনে করেন, তাঁর ফোনে আড়িপাতা হয়েছে, তাহলে তিনি তাঁর ফোন করেন ফরেনসিক পরীক্ষার জন্য জমা করছেন না। তিনি কি এব্যাপারে এখনও পর্যন্ত কোনও এফআইআর করেছেন, সেই প্রশ্ন করেন তিনি। আড়িপাতার অভিযোগ তুললেও কেন এখনও এফআইআর করেননি, সেই প্রশ্ন তোলেন সম্বিত পাত্র। রাহুল গান্ধী এবং দায়িত্ব একসঙ্গে যেতে পারে না বলেও কটাক্ষ করেন তিনি।

রাহুলকে অনুসরণ করেছেন শান্তনু সেন
কেন্দ্র সংসদে বিষয়টি নিয়ে আলোচনা করছে না, এই অভিযোগের জবাবে সম্বিত পাত্র বলেন, যে সময় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণ বিরোধীদের তোলা সব প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, সেই সময় তাদেরই একজন সদস্য (শান্তনু সেন) সেই পেপার ছিনিয়ে নেন এবং ছিঁড়ে ফেলেন। তিনি আরও বলেন, ওই নেতা রাহুল গান্ধীকেই অনুসরণ করেছেন। এব্যাপারে তিনি মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকার সময়ে আনা অর্ডিন্যান্সের পেপার ছিঁড়ে দেওয়ার কথা উল্লেখ করেন। প্রসঙ্গত দ্বিতীয় ইউপিএ-র সময়ে ২০১৩-তে এই ঘটনা ঘটেছিল।

বিরোধীরা দেশদ্রোহী
সম্বিত পাত্র বলেন, এদিন রাহুল গান্ধী দুটি শব্দ বলেছেন, দেশবিরোধী এভং দেশদ্রোহী। তিনি বলেন, দেশদ্রোহী তখনই যখন সংসদে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করা না হয়।

পালিয়ে বেড়াচ্ছে বিরোধীরা
সংসদে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা প্রসঙ্গে সম্বিত পাত্র বলেছেন, যখন দেশে করোনার দ্বিতীয় তরঙ্গ একেবারে শীর্ষে ছিল, সেই সময় বিরোধীরা সংসদের বিশেষ অধিবেশনের দাবি তুলেছিল। কিন্তু যখন অধিবেশন বসেছে, তারা সেই সময় আলোচনা থেকে পালিয়ে বেড়াচ্ছে।












Click it and Unblock the Notifications