বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ! উল্লেখযোগ্য যাঁরা স্থান পেলেন
বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ! উল্লেখযোগ্য যাঁরা স্থান পেলেন
এমাসের শেষে শুরু হতে যাওয়া বিহার বিধানসভা নির্বাচনের জন্য দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। প্রসঙ্গত দ্বিতীয় দফায় ৯৪ টি আসনে ভোট হবে। যার মধ্যে ৪৬ টি আসনে প্রার্থী দিচ্ছে বিজেপি। বিহারে দ্বিতীয় দফার নির্বাচন হবে ৩ নভেম্বর।

দ্বিতীয় দফায় উল্লেখযোগ্য প্রার্থীরা
নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেডের সঙ্গে বিহারে জোট হয়েছে বিজেপির। তারা বেটিয়া থেকে প্রাক্তন সভাপতি রেণু দেবীকে দাঁড় করিয়েছে। এর আগে তিনি বেটিয়া থেকে চারবার নির্বাচিত হয়েছিলেন। মিথিলেশ তিওয়ারি এবং আশা সিনহা প্রতিদ্বন্দ্বিতা করবেন যথাক্রমে বৈকুণ্ঠপুর এবং দানাপুর থেকে।

মঙ্গলবার প্রথম দফার তালিকা প্রকাশ করে বিজেপি
প্রসঙ্গত বিজেপি মঙ্গলবার প্রথম দফায় ২৭ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছিল। তার আগেই ওই দিন জেডিইউ এবং বিজেপি জানিয়েছিল তারা যথাক্রমে ১২২ ও ১২১ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

নীতীশ কুমারই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী
বিজেপির তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছে, যদি তারা জেডিইউ-এর থেকে ভাল ফলও করে তাহলেও নীতীশ কুমারই বিহারের মুখ্যমন্ত্রী থাকবেন। কেন্দ্রে এনডিএ-র সঙ্গী থাকলেও বিহারের বিধানসভা নির্বাচনে লোক জনশক্তি পার্টি আলাদা ভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে।

৩ দফার নির্বাচন শুরু ২৮ অক্টোবর
২৪৩ আসনের বিহার বিধানসভার নির্বাচন হচ্ছে তিন দফায়। প্রথম দফার নির্বাচন হবে ২৮ অক্টোবার। দ্বিতীয় ও তৃতীয় দফার ভোট হবে যথাক্রমে ৩ ও ৭ নভেম্বর। ভোট গণনা করা হবে ১০ নভেম্বর।












Click it and Unblock the Notifications