তিহার জেলে সত্যেন্দ্র জৈনের পায়ের মাসাজ করছেন এক কারাকর্মী, সিসিটিভি ফুটেজ ফাঁস বিজেপি নেতার
তিহার জেলে সত্যেন্দ্র জৈনের পায়ের করছেন মাসাজ এক কারাকর্মী, সিসিটিভি ফুটেজ ফাঁস বিজেপি নেতার
শনিবার বিজেপি তিহার জেলে আপ মন্ত্রী সত্যেন্দ্র জৈনের পুরনো একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওটিতে দেখা গিয়েছে, সত্যেন্দ্র জৈনকে মাসাজ করে দিচ্ছেন এক কারাকর্মী। তিহার জেলে আপ মন্ত্রী সত্যেন্দ্র জৈনকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার অভিযোগে সুপারিনটেনডেন্ট অজিত কুমারকে বরখাস্ত করা হয়েছে। তার কয়েকদিন পরে বিজেপির তরফে এই ভিডিও প্রকাশ করা হয়।
|
সত্যেন্দ্র জৈনের পায়ের মাসাজ ভিডিও ভাইরাল
তিহার জেল কর্তৃপক্ষ অভিযোগ করেছেন, ভিডিওটি পুরনো। ইতিমধ্যে সত্যেন্দ্র জৈনকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগে তিহার জেলের সংশ্লিষ্ট আধিকারিক ও কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগে ইডি অভিযোগ করেছিল, আর্থিক দুর্নীতির অভিযোগে বন্দি সত্যেন্দ্র জৈনকে ভিআইপি চিকিৎসা ব্যবস্থা দেওয়া হচ্ছে। ইডির তরফে পাশাপাশি অভিযোগ করা হয়েছিল, তাঁকে জেলের অভ্যন্তরে মাথা মাসাজ, ফুট মাসাজ এবং পিঠের মাসাজের মতো সুবিধা দেওয়া হচ্ছে। ইডি আদালতে এই বিষয়ক প্রমাণও পেশ করে।

জেলে বিশেষ সুবিধা পাওয়ার অভিযোগ ইডির
আদালতে ইডির পক্ষে উপস্থিত অতিরিক্ত সলিসিটর জেনারেল বলেন, জেলের অভ্যন্তরে জৈনকে মাথার মাসাজ ও পায়ের মাসাজ দেওয়া হয়েছে। তবে কারা তাঁকে এই আরাম দিচ্ছিলেন সেই বিষয়ে অতিরিক্ত সলিসিটর জেনারেল বলেন জেলের অভ্যন্তরে অজ্ঞাত ব্যক্তিরা তাঁকে মাসাজ দিচ্ছিলেন। এমনকী কারফিউ ঘণ্টার পরে সত্যেন্দ্র জৈনকে বিশেষ খাবার দেওয়া হয় তিহার জেলে বলে ইডির তরফে অভিযোগ করা হয়েছে। এই বিষয়ে অতিরিক্ত সলিসিটর জেনারেল এস রাজু আদালতে বেশ কিছু সিসিটিভির ফুটেজ আদালতে পেশ করেন। আর্থিক দুর্নীতির অভিযোগে ৩০ মে দিল্লির মন্ত্রী সত্যেন্দ্র জৈনকে করা হয়।

সত্যেন্দ্র জৈনের ভিডিও ফাঁস বিজেপি নেতার
বিজেপি নেতা শেহজাদ সম্প্রতি একটি টুইট করেছেন। সেখানে দেখা যাচ্ছে দিল্লির মন্ত্রী সত্যেন্দ্র জৈনকে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি পায়ে মাসাজ করে দিচ্ছেন। আর সত্যেন্দ্র জৈন লম্বা হয়ে শুয়ে আছেন। শেহজাদ এই ভিডিও টুইটারে শেয়ারের পাশাপাশি লেখেন, 'জেলের ভিতর ভিআইপি ট্রিটমেন্ট! মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কীভাবে এই ধরনের মন্ত্রীর জন্য সাফাই দিতে পারেন? তাঁকে বরখাস্ত করা উচিত নয়! আপের আসল চেহারা প্রকাশ্যে এসে গিয়েছে।' এর আগে সত্যেন্দ্র জৈনের জেলের ভিতর বিশেষ সুযোগ পাওয়ার অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিল আপ।

বাড়ছে আপ বিজেপি উত্তেজনা
দিল্লিতে আপ ও বিজেপির মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই বাড়ছে। আপের তরফে বার বার অভিযোগ করা হয়েছে, গুজরাত নির্বাচনের কারণেই বার বার দিল্লিতে আপ সরকারের ওপর বিজেপি অভিযোগ আনছে। দিল্লিতে আপ সরকার ভেঙে দেওয়ার পরিকল্পনা করছে বিজেপি। যদিও বিজেপি তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।
ছবি সৌ:এএনআই












Click it and Unblock the Notifications