নারায়ণ রাণেকে গ্রেফতারের ঘটনায় উত্তাল মহারাষ্ট্র, আইনের অপব্যবহারের অভিযোগ বিজেপির

নারায়ণ রাণেকে গ্রেফতারের ঘটনায় উত্তাল মহারাষ্ট্র, আইনের অপব্যবহারের অভিযোগ বিজেপির

নারায়ণ রাণের গ্রেফতারির ঘটনায় ফুঁসে উঠেছে বিজেপি। জেপি নাড্ডা থেকে শুরু করে স্মৃতি ইরানি সকলেই শিবসেনাকে এই নিয়ে তীব্র আক্রমণ করেছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে নিশানা করে তিনি অভিযোগ করেছেন মহারাষ্ট্রে সব আইনের উর্ধ্বে গিয়ে কাজ করছে। দেশের সংবিধানের সবচেয়ে খারাপ দিন বলে অভিযোগ করেছেন স্মৃতি ইরানি। এমনকী তিনি অভিযোগ করেছেন রাজ্যে কালো আইন চলছে। ঘটনার তীব্র নিন্দা করেছেন বিজেপির রাজ্য সভাপতি জেপি নাড্ডা।

গ্রেফতার নারায়ণ রাণে

গ্রেফতার নারায়ণ রাণে

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চড় মারার অভিযোগে গ্রেফতার করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রাণেকে। মুম্বই পুলিশ রত্নগিরি থেকে তাঁকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে ১৮৮, ২৯৬,২৭০ এবং ৩৪ নম্বর ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। আগামিকাল তাঁকে আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে মুম্বই পুলিশ। রায়গড় থানার পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে নারায়ণ রাণেকে। কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেফতারির ঘটনা ঐতিহাসিক। ২০ বছর পর এরকম কোনও ঘটনা ঘটল বলে জানা গিয়েছে। ঘটনার পরেই মহারাষ্ট্র সরকার জরুরি বৈঠক ডাকে। তাতে উপস্থিত িছলেন ঠাকরের মন্ত্রিসভার সদস্যরা। ছিলেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালসে পাটিল, কংগ্রেস নেতা বালাসাহেব থোরাট এবং অশোক চবন, নানা পাটোলে।

তীব্র সমালোচনা বিজেপির

তীব্র সমালোচনা বিজেপির

নারায়ণ রাণের গ্রেফতারির পর বিজেপি তীব্র সমালোচনা শুরু করেছে। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি অভিযোগ করেছেন, মহারাষ্ট্রে কী ধরনের রীতি চলছে। সব নিয়ম লঙ্ঘন করা হচ্ছে। মানা হচ্ছে না কোনও প্রটোকল। এমনকী এটা দেশের সংবিধানের একটা দুঃখের দিন বলে উদ্ধব সরকারকে নিশানা করেছেন স্মৃতি ইরানি। অন্যদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেছেন দেশের গণতন্ত্রের নিয়ম লঙ্ঘন করে ফেলেছে মহারাষ্ট্র সরকার। দল এতে কোনও ভাবে ভেঙে পড়বে না বলে জানিয়েছেন তিনি। এদিকে আবার মহারাষ্ট্রের বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ ঘটনার কড়া নিন্দা করেছেন। তিনি অভিযোগ করেছেন নারায়ণ রাণের গ্রেফতারি একেবারেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এবং রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই এই কাজ করা হয়েছে।

মহারাষ্ট্রে প্রতিবাদে নামছে বিজেপি

মহারাষ্ট্রে প্রতিবাদে নামছে বিজেপি

আগামিকাল থেকে মহারাষ্ট্রে আন্দোলন জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। নারায়ণ রাণের গ্রেফতারির প্রতিবাদে আগামিকাল থেকে মহারাষ্ট্রের রাস্তায় প্রতিবাদ আন্দোলনে নামছে তারা। অনৈতিক ভাবে তাঁদের মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এদিকে রাণের গ্রেফতারের পরেই মহারাষ্ট্র জুড়ে শিবসেনা সমর্থকরা রাণের বিরুদ্ধে পোস্টার দিতে শুরু করেছে।এমনকী রাণেকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় তাকে কালো পতাকাও দেখিয়েছে তারা।

কী বললেন শরদ পাওয়ার

কী বললেন শরদ পাওয়ার

নারায়ণ রাণের গ্রেফতারি নিয়ে অবশেষে মুখ খুলেছেন শরদ পাওয়ার। তিনি বলেছেন এই বিষয়ের মধ্যে তিনি খুব বেশি পড়তে চান না। তবে রাণে তার শঙ্করের মতই কাজ করেছে বলে কটাক্ষ করেছেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার। কংগ্রেসও রাণের গ্রেফতারি নিয়ে মুখ খুলতে চাননি। কারণ মহারাষ্ট্রে শিবসেনার সঙ্গে জোট গড়েই মহারাষ্ট্রে সরকার গড়েছে কংগ্রেস। তাই মুম্বই পুলিশের এই পদক্ষেপ নিয়ে বিশেষ মন্তব্য করতে চাননি কংগ্রেস নেতারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+