রাজ্যে আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ! সংসদের বাইরে প্রতিবাদ রাজ্যের বিজেপি সাংসদদের
রাজ্যে আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ। তা নিয়েই সংসদের বাইরে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখালেন রাজ্য থেকে নির্বাচিত বিজেপি সাংসদরা। সেখানে লকেট চট্টোপাধ্যায়কে স্লোগানে নেতৃত্ব দিতে শোনা যায়। তিনি
রাজ্যে আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ। তা নিয়েই সংসদের বাইরে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখালেন রাজ্য থেকে নির্বাচিত বিজেপি সাংসদরা। সেখানে লকেট চট্টোপাধ্যায়কে স্লোগানে নেতৃত্ব দিতে শোনা যায়। তিনি স্লোগান দিতে থাকেন, স্বৈরাচারীর সরকার আর নেই দরকার।

বাংলায় নৈরাজ্য চলছে, গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে
বাংলায় নৈরাজ্য চলছে, গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। দলের কর্মীদের হত্যার বিষয়টিও এদিন বিজেপি সাংসদরা তুলে ধরে। ১৫ থেকে ২০ মিনিট বিজেপি সাংসদরা গান্ধী মূর্তির পাদদেশে ধর্না দেন।

মহিলাদের ওপর অত্যাচারের অভিযোগ
বিজেপি সাংসদরা অভিযোগ করেন রাজ্যে মহিলাদের ওপর অত্যাচারের পরিমাণ দিনের পর দিন বেড়েই চলেছে। সেই অত্যাচার বন্ধের দাবি করেন বিজেপি সাংসদরা।

সংসদের বাইরে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ
এদিন দিলীপ ঘোষ সহ বিক্ষোভরত সব বিজেপি সাংসদের হাতে ছিল প্ল্যাকার্ড। সেখানে মূল অভিযোগ, রাজ্যে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। তৃণমূল হঠাও, বাংলা বাঁচাও-এর স্লোগানও তাঁরা দেন।

বাংলায় ধর্মের নামে রাজনীতির অভিযোগ
বিজেপি সাংসদদের আরও অভিযোগ বাংলায় ধর্মের নামে হিংসা চলছে। মূলত শনিবার মুর্শিদাবাদে আল কায়েদা জঙ্গি সন্দেহে গ্রেফতার হওয়াদের বিষয়টি সামনে আনা হয়। রাজ্যের ঘটনা হলেও, পশ্চিমবঙ্গ সরকার এদের গ্রেফতারে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন বিজেপি সাংসদরা।












Click it and Unblock the Notifications