Mahua Moitra: কোনও শক্তিই রক্ষা করতে পারবে না! মহুয়া মৈত্রকে চ্যালেঞ্জ বিজেপি সাংসদের
Mahua Moitra: মহুয়া মৈত্রকে কোনও 'ব্যক্তিগত প্রশ্ন' করা হয়নি। এথিক্স কমিটির বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। এমনকি তৃণমূল সাংসদ মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে বলেও অভিযোগ। এমনকি আমার বিরুদ্ধে ভুল বার্তা ছড়াতে চাইছে বলেও দাবি বিজেপি নেতার।
তবে পুরো বিষয়টি জাতপাতের রাজনীতির সঙ্গে জড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন তিনি (Mahua Moitra) । যা ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। প্রশ্ন-ঘুষকাণ্ডে আজ বৃহস্পতিবার এথিক্স কমিটির মুখোমুখি হন মহুয়া মৈত্র। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই বৈঠক থেকে বেরিয়ে আসেন তিনি (Mahua Moitra)। এমনকি চরম অসন্তোষ ধরা পড়ে তৃণমূল সাংসদের চোখেমুখে।

এই বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করতে গেলে রীতিমত মেজাজ হারান। মহুয়া মৈত্রের সঙ্গেই বৈঠক ছেড়ে বেরিয়ে আসেন বিরোধী সাংসদরাও। তাঁদের অভিযোগ,এথিক্স কমিটির চেয়ারম্যান মহুয়া মৈত্রকে (Mahua Moitra)অনৈতিক এবং একাধিক ব্যক্তিগত প্রশ্ন করেছেন। আর তাতেই বৈঠক ছেড়ে বেরিয়ে আসতে তাঁরা কার্যত বাধ্য হন বলে জানান।
#WATCH | Delhi: On allegations of 'cash for query' against TMC MP Mahua Moitra, BJP MP Nishikant Dubey says, "...No power in the world can save Mahua Moitra. As a parliamentarian, we are sad that we are part of a Parliament where people take money to ask questions..." pic.twitter.com/445Zucgz20
— ANI (@ANI) November 2, 2023
যদিও এমন কিছুই ঘটেনি বলে পাল্টা দাবি বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের। তাঁর কথায়, দর্শন হীরানন্দানি জমা দেওয়া হলফনামায় যা অভিযোগ এনেছেন সেটাই মহুয়া মৈত্রকে এথিক্স কমিটি প্রশ্ন করেছে। তবে কমিটির নেতৃত্বে একজন অনগ্রসর নেতা রয়েছে। আর সেটাই বিরোধীদের অসন্তোষের কারণ বলে উল্লেখ করেছেন বিজেপি নেতা।
তবে তৃণমূল সাংসদের বিরুদ্ধে যাবতীয় প্রমাণ কমিটির কাছে তুলে দিয়েছেন। তাঁকে কোনও শক্তিই রক্ষা করতে পারবে না বলে সংবাদমাধ্যমে চাঞ্চল্যকর দাবি করেছেন ঝাড়খন্ডের এই সাংসদ। অন্যদিকে এথিক্স কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকার পাল্টা মহুয়া মৈত্রের বিরুদ্ধে অসংসদীয় শব্দ ব্যবহারের অভিযোগ এনেছেন।
#WATCH | Chairman of Parliament Ethics Committee, Vinod Sonkar says, "Instead of giving answers, she (Mahua Moitra) got angry and used unparliamentary language for the Chairperson, and Committee members. Danish Ali, Girdhari Yadav and other opposition MPs tried to accuse the… https://t.co/rIAz38FxoU pic.twitter.com/aA4I4E26AF
— ANI (@ANI) November 2, 2023
তাঁর কথায়, উত্তর দিতে গিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি (Mahua Moitra)। শুধু তাই নয়, চেয়ারপার্সন এবং কমিটির সদস্যদের বিরুদ্ধে অসংসদীয় শব্দ ব্যবহার করেন বলে অভিযোগ বিনোদ সোনকারের। তবে আগামিদিনে কমিটির সদস্যরা সবাই মিলে বসবে এবং আলোচনা করে যৌথ ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications