ছত্তিশগড়ে একটানা চতুর্থবার বিজয় কেতন উড়বে বিজেপির, বলছে সমীক্ষা
সমীক্ষা বলছে, ছত্তিশগড়ে বিজেপির বিজয় কেতন উড়বে।
ছত্তিশগড় বিধানসভা নির্বাচনের আর বেশিদিন বাকী নেই। আগামী নভেম্বরের ১২ ও ২০ তারিখে দুই দফায় ভোট অনুষ্ঠিত হবে। আর ভোটগণনা হবে ১১ ডিসেম্বর। এই রাজ্যের পাশাপাশি আরও চার রাজ্যে ভোটগণনা হবে। সবমিলিয়ে পাঁচটির মধ্যে তিনটি রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে। তবে মধ্যপ্রদেশ ও রাজস্থানে বিজেপি ক্ষমতায় আসতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। তবে সমীক্ষা বলছে, ছত্তিশগড়ে বিজেপির বিজয় কেতন উড়বে।

মূল প্রতিপক্ষ কংগ্রেস
এই রাজ্যে মূলত বিজেপি ও কংগ্রেস একে অপরের মূল প্রতিপক্ষ। সঙ্গে বহুজন সমাজ পার্টি, জনতা দল কংগ্রেসের মতো আঞ্চলিক দলও রয়েছে। মাওবাদী অধ্যুসিত এই রাজ্যে ক্ষমতা দখল সহজ নয়। তবুও শেষ তিনটি টার্মে বিজেপি জয়লাভ করেছে। এবার বিজেপিকে হারাতে একদিকে কংগ্রেস যেমন রয়েছে, তেমনই হাত ধরাধরি করেছে মায়াবতীর দল বসপা ও অজিত যোগীর দল জনতা কংগ্রেস।

ফের ক্ষমতায় রমন সিং
তবে ইন্ডিয়া টিভির সমীক্ষা বলছে, এবারও জিতে একটানা চতুর্থবার ছত্তিশগড়ে সরকার গড়বেন রমন সিং। ১৫ বছরের সরকার আরও পাঁচ বছর ছত্তিশগড় শাসন করবে। বিরোধীরা আগের চেয়ে শক্তিশালী হলেও সরকার গড়তে পারবে না।

জনমত সমীক্ষা
ইন্ডিয়া টিভি-সিএনএক্স জনমত সমীক্ষা বলছে, ৯০ বিধানসভা আসনের রাজ্যে ক্ষমতাসীন দল বিজেপি ছত্তিশগড়ে ৫০টি আসন পাবে। কংগ্রেস পেতে পারে ৩০টি আসন। এছাড়া অজিত যোগী ও বসপা মিলে বাকী ১০টি আসন পেতে পারে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications