এনআরসি নিয়ে বিরোধিতা সত্ত্বেও অসমে কর্তৃত্ব বজায় বিজেপির! ভোট শতাংশের নিরিখে সবার আগে গেরুয়া শিবির
এনআরসি নিয়ে বিজেপি বিরোধী প্রচার প্রভাব ফেলতে পারল না অসমে। চারটি আসনের উপনির্বাচনে বিজেপি তিনটি আসনে এগিয়ে রয়েছে। আগেও তিন আসন বিজেপিরই দখলে ছিল।
এনআরসি নিয়ে বিজেপি বিরোধী প্রচার প্রভাব ফেলতে পারল না অসমে। চারটি আসনের উপনির্বাচনে বিজেপি তিনটি আসনে এগিয়ে রয়েছে। আগেও তিন আসন বিজেপিরই দখলে ছিল। অপর একটি আসনে এগিয়ে রয়েছে অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট।

প্রাপ্ত ভোটের শতাংশের নিরিখে বিজেপি সকলকে পিছনে ফেলে দিয়েছে। এআইইউডিএফ পেয়েছে ৯.৩২ শতাংশ ভোট, বিজেপি পেয়েছে ৫৩.১৫ শতাংশ ভোট, সিপিএম পেয়েছে ৩.১১ শতাংশ ভোট, কংগ্রেস পেয়েছে ৩০.৯৩ শতাংশ ভোট, নোটায় পড়েছে ১.৬ শতাংশ ভোট।
অসমে উপনির্বাচন প্রয়োজন হয়ে পড়ে চার বিধানসভা সদস্য লোকসভায় নির্বাচিত হওয়ায়। যাঁরা লোকসভায় নির্বাচিত হয়েছেন, তাদের মধ্যে রয়েছেন রাতাবাড়ির কৃপানাথ মাল্লা, সোনারির তপন গগৈ, রাঙাপাড়ার পল্লব লোচন দাস। এঁরা তিনজনই বিজেপির। এছাড়াও জানিয়া থেকে নির্বাচিত হয়েছিলেন কংগ্রেসের আবদুল কালাক।












Click it and Unblock the Notifications