জঙ্গি শিবির ISIS এর সঙ্গে তুলনা শাহিনবাগে সিএএ প্রতিবাদীদের ! বিজেপি নেতার তোপে পারদ চড়ছে

শাহিনবাগে সিএএ প্রতিবাদীদের সঙ্গে জঙ্গি শিবির ISIS এর তুলনা!

বিজেপির অন্তর্বর্তী সমীক্ষা বলছে যে শাহিনবাগ ফ্যাক্টর দিল্লি নির্বাচনে সেভাবে প্রভাব ফেলবে না। তবে, ক্রমাগত বিজেপি নেতাদের নিশানায় যেভাবে শাহিনবাগ উঠে আসছে, তাতে আসন্ন দিল্লি নির্বাচনে যে এই এলা পদ্মশিবিরের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে , তা বলাই বাহুল্য। এদিন বিজেপি নেতা তরুণ চুঘ টুইট বার্তায় জঙ্গি শিবির আইএসআইএস এর সঙ্গে তুলনা করেছেন শাহিনবাগের প্রতিবাদীদের।

বিজেপি নেতার টুইট


'দিল্লিকে সিরিয়ায় পর্যবসিত হতে দেব না। আর ওঁদের কিছুতেই মহিলা ও শিশুদের ব্যবহার করে আইএসআইএস মডিউল চালাতে দেব না। ওঁরা দিল্লির মানুষের মনে ভয় তৈরি করতে চাইছেন দিল্লির গুরুত্বপূর্ণ রাস্তা দখল করে। আমার এটা হতে দেব না। (দিল্লিকে পুড়ে যেতে দেব না) '। টুইটে এমনই এক বার্তা দিয়ে বিজেপি নেতা তরুণ চুঘ ফের একবার শাহিনবাগ প্রসঙ্গ উস্কে দেন।

 শাহিনবাগ ও বিজেপি

শাহিনবাগ ও বিজেপি

বিজেপির অন্দরের সমীক্ষা বলছে, সিএএ নিয়ে শাহিনবাগের প্রতিবাদীদের মধ্যে যে ভুল ধারণা রয়েছে, সেই ফ্যাক্টরটাই বিজেপিকে বাড়তি মাইলেজ দিতে চলেছে আসন্ন দিল্লি নির্বাচনে। আর শাহিনবাগ ঘিরে যে সমস্ত ব্যক্তিদের গ্রেফতারি হয়ে চলেছে তাও বিজেপির ভোট ব্যাঙ্ককে শক্ত করবে বলে মনে করছে পদ্মশিবির।

 সিএএ বিরোধী প্রতিবাদ শাহিনবাগে এবং দিল্লি নির্বাচন

সিএএ বিরোধী প্রতিবাদ শাহিনবাগে এবং দিল্লি নির্বাচন

শাহিনবাগে গত এক মাস ধরে চলছে সিএএ বিরোধী আন্দোলন। সেখানে জমায়েতে র মধ্যে বেশিরভাগ মুখই মহিলা ও শিশুদের। গোটা দেশে সিএএ বিরোধী আন্দোলন বন্ধ হয়ে গেলেও, দিল্লির শাহিনবাগে প্রবল ঠান্ডাতেও চলছে নাগরিকত্বকে সামনে রেখে আন্দোলন। যা দিল্লি নির্বাচনে মোদী সরকারের কাছে বড়সড় ভয়ের কারণ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।

অনুরাগ ঠাকুর থেকে পরবেশ শর্মা বিতর্কে!

অনুরাগ ঠাকুর থেকে পরবেশ শর্মা বিতর্কে!

শাহিনবাগকে বিজেপি নেতারা দিল্লি ভোটের প্রচারে কার্যত পাখির চোখ কর ফেলেছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ থেকে শুরু করে বাংলার রাজ্যসভাপতি দিলীপ ঘোষ সকলেই এই শাহিনবাগ নিয়ে তোপের পর তোপ দেগেছেন। সাম্প্রতিককালে বিজেপি নেতা অনুরাগ ঠাকুরের 'গোলি মারো' এবং পরবেশ বর্মার 'শাহিনবাগকে এক ঘণ্টায় খালি করব' বার্তা বিজেপিকে শাহিনবাগ বিতর্কে আরও ফোকাসে রেখেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+