ইণ্ডিয়া গেটের সামনে নেতাজীর মূর্তি তৈরির প্রস্তাব বিজেপি নেতা চন্দ্র বসুর
ইণ্ডিয়া গেটের সামনে নেতাজীর মূর্তি তৈরির প্রস্তাব বিজেপি নেতা চন্দ্র বসুর
ইন্ডিয়া গেটের সামনে নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তি স্থাপনের জন্য কেন্দ্রের কাছে প্রস্তাব দিলেন নেতাজির প্রপৌত্র তথা বর্তমান বিজেপি নেতা চন্দ্র কুমার বসু। ভারতে স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষ চন্দ্র বসুর অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে চলতি সপ্তাহের বুধবার তাকে এই প্রসঙ্গে একটি টুইট করতে দেখা যায়। টুইট বার্তায় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ভারত সরকারের নেতাজিকে শ্রদ্ধা জানানোর আদর্শ সময় এসেছে। নেতাজির আদর্শ সকল ভারতবাসীর কাছে পৌঁছে দিতে ইন্ডিয়া গেটের কাছে নেতাজির একটি মূর্তি স্থাপনের প্রস্তাবও দেন তিনি। পাশাপাশি স্বাধীনতা সংগ্রামে নেতাজির তৈরি আজাদ হিন্দ ফৌজের ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি দিল্লির রাজপথে আজাদ হিন্দ বাহিনীর নামাঙ্কিত একটি স্মৃতি সৌধ স্থাপনেরও প্রস্তাব রাখেন কেন্দ্রের কাছে।

দীর্ঘ ২০০ বছর ধরে চলা ব্রিটিশ শাসনের হাত থেকে দেশকে মুক্ত করতে নেতাজির ভূমিকা অনস্বীকার্য। নেতাজি মনে করতেন দেশের স্বাধীনতা নির্ভর করে অন্য দেশের রাজনৈতিক, সামরিক ও কূটনৈতিক সমর্থনের উপর। তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলা কালীন সারা বিশ্ব জুড়ে যখন এক রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়, তখন তিনি ভারতের স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়তে বিদেশে পারি দেন। ব্রিটিশ শাসন থেকে ভারতের স্বাধীনতার জন্য তিনি জার্মানি, রাশিয়া, প্রভৃতি দেশের সাথে তিনি নিবিড় যোগাযোগ তৈরি করেন। যদিও নেতাজির মৃত্যু নিয়ে ধোঁয়াশা এখনও রয়েই গেছে।
২০১৫ সালের সেপ্টেম্বর মাসে নেতাজির অন্তর্ধান রহস্যের ৬৪ টি গোপন ফাইল প্রকাশ করে পশ্চিমবঙ্গ সরকার। পাশাপাশি ২০১৬ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতাজির রহস্য মৃত্যু সংক্রান্ত ১০০ টি ফাইল জনসাধারণের সামনে নিয়ে আসেন। যদিও নেতাজির অন্তর্ধান সংক্রান্ত অনেক গোপন তথ্যই টেবিলের নিচের চাপা পরে রয়েছে বলে ধারণা ওয়াকিবহাল মহলের।
-
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা











Click it and Unblock the Notifications