বহিরাগতরা সরকার চালাচ্ছে ত্রিপুরায়, বিপ্লব দেবের মন্তব্যে গেরুয়া শিবিরে প্রকট অন্তর্দ্বন্দ্ব

ত্রিপুরায় বিজেপি সরকার গড়েছে। কিন্তু কয়েক মাসের মধ্যেই বিজেপির অন্দরে যে মানিক সাহাকে নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে তা প্রকাশ্যে এসে পড়েছে বিপ্লব েদবের মন্তব্যে। বিপ্লব দেব প্রকাশ্যেই অভিযোগ করেছেন ত্রিপুরায় সরকার চালাচ্ছে বহিরাগতরা।

মানিক সাহার নাম না করলেও তাঁর নিশানায় যে মানিক সাহা রয়েছেন সেটা আর বুঝতে বাকি নেই। প্রসঙ্গত উল্লেখ্য কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগেই বিপ্লব দেবকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে মানিক সাহাকে মুখ্যমন্ত্রী করেছিল বিজেপি। তারপরে এক প্রকার বিপ্লব দেবকে সাইডলাইন করেই মানিক সাহাকে সামনে রেখে ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে লড়ে বিজেপি।

বিপ্লব দেব

২০১৬ সালে কিন্তু বিপ্লব দেবকে সামনে রেখে ত্রিপুরায় বাম জমানার অবসান ঘটিয়েছিল বিজেপি। তাঁকে বেশ কিছুদিন মুখ্যমন্ত্রী পদে থাকার সুযোগ দিলেও ২০২২-র বিধানসভা নির্বাচনে মানিক সাহাকে মুখ্যমন্ত্রী পদে বসিয়ে বিধানসভা ভোট লড়ে গেরুয়া শিবির। বিপ্লব দেবের থেকে মানিক সাহার সাংগঠনিক দক্ষতা বেশি বলেই মনে করে রাজনৈতিক মহল।

মানিক সাহা

তাতে যে ধীরে ধীরে বিজেপির অন্দরে ফাটল চওড়া হতে শুরু করেছিল সেটা প্রকট হয়েছে বিপ্লব দেবের মন্তব্যেই। নাম না করেই মুখ্যমন্ত্রী মানিক সাহাকে বহিরাগত বলেছেন বিপ্লব দেব। বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গেও বেশ দূরত্ব তৈরি হয়েছে বিপ্লব দেবের। সোমবারে রাজ্য িবজেপির বৈঠকে যোগ দেননি তিনি। দিল্লিতে বিজেপির সাধারণ সম্পাদক বিএস সন্তোষের সঙ্গে বৈঠক করেছেন তিনি এই মন্তব্যের পর।

বিক্ষুব্ধদের তালিকায় যে শুরু বিপ্লব দেব রয়েছে এমন নয় ত্রিপুরা থেকে নির্বাচিত কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকও অসন্তুষ্ট। বিধানসভা ভোটের পর প্রতিমা ভৌমিককে মুখ্যমন্ত্রী করা হতে পারে বলে জল্পনা শুরু হয়েছিল। ১৯৯০ সাল থেকে তিনি ত্রিপুরা বিজেপির সঙ্গে যুক্ত এবং যথেষ্ট দক্ষ রাজনীতিক। রাজ্য বিজেপির বৈঠকেও প্রতিমা ভৌমিকও বিক্ষুব্ধ দেখা গিয়েছে।

মানিক সাহাকে নিয়ে যে ত্রিপরা বিজেপির অন্দরে বেশ অন্তোষ দেখা দিয়েছে তা প্রকাশ্যে আসতে শুরু করেেছ। সামনের বছরেই লোকসভা ভোট তার আগে আরও বেশি করে অসন্তোষ দেখা দিয়েছে তাতে চাপ বেড়েছে গেরুয়া শিবিরের। লোকসভা ভোটের আগে তার প্রভাব ভোট ব্যাঙ্কে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+