সুযোগ আসবেই! মহারাষ্ট্র নিয়ে অপেক্ষা ও দেখার নীতি বিজেপির

মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে ফের সুযোগ আসবেই। এমনটাই মনে করছে গেরুয়া শিবির। রাজ্যপালের দেওয়া সময়সীমার মধ্যে শিবসেনা সরকার গড়তে ব্যর্থ হওয়ার পর তাই অপেক্ষা ও দেখার নীতি নিয়ে চলছে তারা।

মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে ফের সুযোগ আসবেই। এমনটাই মনে করছে গেরুয়া শিবির। রাজ্যপালের দেওয়া সময়সীমার মধ্যে শিবসেনা সরকার গড়তে ব্যর্থ হওয়ার পর তাই অপেক্ষা ও দেখার নীতি নিয়ে চলছে তারা।

BJP is still not out of the game to form next Govt in Maharashtra

দিনভর বিজেপির বৈঠক
রবিবার বিজেপি রাজ্যপাল ভগত সিং কোশিয়ারিকে জানায়, তারা সরকার গঠন করতে পারছে না, কেননা জোট সঙ্গী শিবসেনা তাদের সমর্থন করছে না। সোমবার রাজ্যের বর্ষীয়ান নেতারা মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের বাসস্থান 'বর্ষা'য় মিলিত হয়েছিলেন। সেখানেই বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন তাঁরা। দলের কোর কমিটির বৈঠক সারা দিন ধরেই চলে।

অপেক্ষা ও দেখার নীতি বিজেপির
রাজ্য বিজেপির সিনিয়র নেতা সুধীর মুঙ্গান্তিওয়ার জানিয়েছেন, তারা মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতির ওপর কড়া নজর রাখছেন। সঠিক সময়ে তারা সঠিক সিদ্ধান্তের কথা জানাবেন বলে জানিয়েছেন এই নেতা। সেই সময় পর্যন্ত অপেক্ষা ও দেখার নীতি নেওয়া হয়েছে। জানিয়েছেন তিনি।

বিজেপি সূত্রে খবর, তারা বিশ্বাস করে শেষপর্যন্ত শিবসেনাকে কংগ্রেস সমর্থন করবে না। ফলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হবে। এই পরিস্থিতিতে সময় হাতে পেয়ে বিজেপি সংখ্যা বাড়িয়ে নেবে। সেক্ষেত্রে এনসিপির পাশাপাশি শিবসেনা এমন কী কংগ্রেস ভাঙিয়ে তারা সরকার গঠনে আশাবাদী। অন্যদিকে বিজেপি বলছে, যদি এনসিপি কংগ্রেস ও সেনা সরকার তৈরি করে, তাহলে সেই সরকার এক বছরের বেশি সময় টিকবে না।

আর সঙ্গী নয় শিবসেনা
এরই মধ্যে বিজেপিও তাদের ৩০ বছরের সঙ্গী শিবসেনার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের সিদ্ধান্ত জানিয়েছে। শিবসেনার সঙ্গে আর কোনও যোগাযোগ নয় বলে জানিয়েছেন মহারাষ্ট্রের বিশিষ্ট বিজেপি নেতা। শিবসেনাকে আর সঙ্গী বলে বিবেচনা করা হবে না, সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।

শিবসেনার ২৫ বিধায়ক বিজেপির সঙ্গে
তবে ওই দলের অন্তত ২৫ বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলছে বলে জানিয়েছেন এক বিজেপি নেতা। মঙ্গলবার বিকেলের মধ্যে সব কিছু পরিষ্কার হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+