জোর ধাক্কা! লোকসভা উপনির্বাচনে যোগীর কেন্দ্রেই পিছিয়ে বিজেপি, পিছিয়ে উপ মুখ্যমন্ত্রীর আসনেও

বিজেপির কাছে বিরাট ধাক্কা। যোগী গড়ে পিছিয়ে বিজেপি। গোরক্ষপুর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী। অন্যদিকে ফুলপুর আসনেও পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী।

বিজেপির কাছে বিরাট ধাক্কা। যোগী গড়ে পিছিয়ে বিজেপি। গোরক্ষপুর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী। অন্যদিকে ফুলপুর আসনেও পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী। বিহারের আরারিয়া আসনে সামান্য ভোটে এগিয়ে রয়ে আরজেডি। সেখানে লড়াই হচ্ছে হাড্ডাহাড্ডি।

জোড় ধাক্কা বিজেপির! লোকসভা উপনির্বাচনে ৩ কেন্দ্রেই পিছিয়ে

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর গোরক্ষপুর আসনটি ছেড়ে দেন যোগী আদিত্যনাথ। গোরক্ষপুর থেকে ৫ বারের সাংসদ ছিলেন আদিত্যনাথ। সেখানে হওয়া উপনির্বাচনে ৫ রাউন্ড গণনার পর এসপি প্রার্থী প্রবীণকুমার নিষাদ প্রায় ৩৭০০ ভোটে এগিয়ে রয়েছে। বিজেপি প্রার্থী উপেন্দ্র দত্ত শুক্লা রয়েছেন দ্বিতীয় স্থানে।

গোরক্ষপুর আসনে বিজেপি হারলে তাতে যে শুধু বিজেপির বিরুদ্ধেই প্রশ্ন উঠবে না, প্রশ্ন উঠবে যোগী আদিত্যনাথের গ্রহণ যোগ্যতা নিয়েও।

অন্যদিকে ফুলপুর আসন থেকেও এগিয়ে রয়েছেন সমাজবাদী প্রার্থী। রাজ্যের উপমুখ্যমন্ত্রী হওয়ার আগে এই আসন থেকে সাংসদ ছিলেন বিজেপির কেশবপ্রসাদ মৌর্য। নয় রাউন্ড গণনার পর ফুলপুর আসন থেকে এসপি প্রার্থী প্রায় ১৪ হাজার ভোটে এগিয়ে রয়েছেন।

বিহারের আরারিয়া আসনে চলছে কড়া টক্কর। এই আসনে কোনও সময় এগিয়ে যাচ্ছেন আরজেডি প্রার্থী আবার কোনও সময় এগিয়ে যাচ্ছেন বিজেপি প্রার্থী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+