রাজ্যপালের আমন্ত্রণ নিয়ে কোর কমিটির বৈঠকে বিজেপি! নজর রাখছে শিবসেনাও
রাজ্যপালের আমন্ত্রণ নিয়ে কোর কমিটির বৈঠকে বিজেপি! নজর রাখছে শিবসেনাও
মহারাষ্ট্র নিয়ে বিজেপির কোর কমিটির বৈঠক রবিবার। শনিবার রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি মহারাষ্ট্রের কেয়ারটেকার মুখ্যমন্ত্রীকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তিনি সরকার গঠন করতে মুখ্যমন্ত্রীকে তাঁর দলের ইচ্ছা ও দক্ষতা দেখাতে বলেন বলে জানা গিয়েছে।

এদিন বিজেপির কোর কমিটির বৈঠকের আগে শিবসেনা নেতা সঞ্জয় রাউত মহারাষ্ট্র শাসনে তার দলের আগ্রহের কথা জানিয়েছিলেন বলে জানাচ্ছে সংবাদ সংস্থা। তিনি বলেছেন, যদি কোনও দল সরকার গঠন আগ্রহী না হয়, তাহলে শিবসেনা দায়িত্ব গ্রহণে রাজি আছে বলে জানিয়েছেন তিনি।
বিজেপির কোর কমিটিতে রয়েছেন, রাজ্যের বেশ কয়েকজন সিনিয়র মন্ত্রী এবং রাজ্য বিজেপির সভাপতিও।
২৪ অক্টোবর মহারাষ্ট্র বিধানসভার ফল বেরনোর পর থেকে শিবসেনার সঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রীর পদ নিয়ে দড়ি টানাটানি চলছে। বিজেপি নেতা সুধীর মুঙ্গান্তিওয়ার বলেছেন, কোর কমিটির বৈঠকের ঠিক হয়ে যাবে, তাঁরা সরকার গঠনের দাবি জানাবেন, নাকি অন্য ভাবনায়। কোর কমিটির বৈঠকের পর কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গেও আলোচনা করা হবে বলে জানিয়েছেন তিনি। সাংবিধানিক পদ্ধতি অনুসরণ করতেই রাজ্যপালের আমন্ত্রণ বলে জানিয়েছেন তিনি। বিজেপির এই নেতা অবশ্য এখনও মহারাষ্ট্রে বিজেপি ও শিবসেনাক সরকারেরর ব্যাপারেই আশাবাদী। তিনি বলেছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে রাজ্যে একমাত্র বিজেপি-শিবসেনার সরকারই হতে পারে।
ওই নেতা আরও বলেছেন অন্য কোনও উপায় নেই। সাধারণভাবেই জনসমর্থন গিয়েছে বিজেপি ও শিবসেনার দিকে। শিবসেনা সমর্থন নিয়ে ৪৪ জন বিধায়ক নিয়ে কংগ্রেসের মুখ্যমন্ত্রী কিংবা এর বিপরীত কোনও সরকার ক্ষমতায় বসতে পারে না বলেও মনে করেন তিনি। এদিকে কংগ্রেসও পরিষ্কার জানিয়ে দিয়েছে, তারা শিবসেনার সঙ্গে মিলে কোনও সরকার গঠন করবে না।
অন্যদিকে শিবসেনা প্রধান জানিয়েছেন ভয় পাওয়ার কিছু নেই। মহারাষ্ট্রে সরকার গঠন হবেই। তবে তিনি দলের দাবি, মুখ্যমন্ত্রীর পদের ভাগ থেকে সরার কোনও ইঙ্গিত দেননি।
অন্যদিকে শিবসেনা অবশ্য রাজ্যপালের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। ২৮৮ সদস্যের বিধানসভায় বিজেপির আসন সংখ্যা ১০৫। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১৪৫ টি আসন। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিবসেনা নেতা জানিয়েছেন, দল এখন অপেক্ষা করার নীতি নিয়েছে। তবে বিশেষভাবে নজরে রাখা হচ্ছে বিজেপির কোর কমিটির বৈঠক।












Click it and Unblock the Notifications