কর্নাটক কি হাতছাড়া হতে চলেছে ইয়েদুরাপ্পার, কাকে মুখ্যমন্ত্রী পদে বসাতে চলেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বাড়ছে
কর্নাটক কি হাতছাড়া হতে চলেছে ইয়েদুরাপ্পার, কাকে মুখ্যমন্ত্রী পদে বসাতে চলেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বাড়ছে জল্পনা
আর মনে হচ্ছে সিংহাসন বাঁচাতে পারবেন না ইয়েদুরাপ্পা। বিজেিপর কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে বদলের চিন্তাভাবনা শুরু করে দিয়েছে। সূত্রের খবর প্রহ্লাদ যোশীকে ভাবা হচ্ছে ইয়েদুরাপ্পার জায়গায়। এছাড়াও একাধিক নাম উঠে আসছে। সেই তালিকায় রয়েছেন বিএল সন্তোষ, মুরুগেশ নিরানি, অরবিন্দ বেল্লাদ, বিশ্বেশ্বর হেগড়ে সহ একাধিক নেতা রয়েছেন সেই তালিকায়।

মুখ্যমন্ত্রী সংকট কর্নাটকে
ইয়েদুরাপ্পায় আর ভরসা করতে পারছে না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আগে থেকেই ইয়েদুরাপ্পার বিরুদ্ধে দিল্লিতে গিয়ে দরবার করে এসেছেন তাঁরই দলের একাধিক বিধায়ক। অনেকেই নিজেকে মুখ্যমন্ত্রী পদের দাবিদার বলে দাবি করেছেন। বিজেপি ইতিমধ্যেই দিল্লিতে ইয়েদুরাপ্পাকে ডেকে পাঠিয়ে আলোচনাও করেছে। ইয়েদুরাপ্পা দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বদের যে খুব একটা বোঝাতে পেরেছেন পেরেছেন তা নয়।

মুখ্যমন্ত্রী বদলের প্রস্তুতি
কর্নাটকে যে মুখ্যমন্ত্রী বদল হচ্ছেই তা প্রায় ঠিক হয়ে গিয়েছে। এমনই ইঙ্গিত দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ইয়েদুরাপ্পার জায়গায় কারা জায়গা পেতে পারেন তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। তাহলে কী সত্যিই বদল হতে চলেছেন ইয়েদুরাপ্পা। তাঁর জায়গায় কে আসতে পারেন এই নিয়ে একাধিক নাম শোনা যাচ্ছে। সেই তালিকায় শীর্ষে যিনি রয়েছেন তিনি ব্রাহ্মণ সন্তান। সত্যি যদি প্রহ্লাদ যোশীকে মুখ্যমন্ত্রীকরা হয় তাহলে ১৯৮৮ সালের পর এই প্রথম কোনও ব্রাহ্মণ সন্তান কর্নাটকের মুখ্যমন্ত্রী হবেন।

কাদের নাম ঘিরে জল্পনা
কাদের নাম ঘিরে জল্পনা শুরু হয়েছে তার মধ্যে রয়েছেন ভোক্কালিগার সাধারণ সম্পাদক সিটি রবি। এদিকে আবার সিটি রবিেক মুখ্যমন্ত্রী করলে দক্ষিণ কর্নাটকে সুবিধাজনক স্থানে চলে যাবে বিজেপি। তবে কেবল রবিই তালিকায় নেই সেখানে জায়গা করে নিয়েছে আরও অনেক নাম। বিজেপির সাধারণ সম্পাদক বিএল সন্তোষও রয়েছেন সেই তালিকায়। রয়েছেন কর্নাটক বিধানসভার স্পিকার বিশ্বেশ্বর হেগড়ে খাগারি এবং কর্নাটকের খনি মন্ত্রী মুরুগেশ নিরানিও।

চমক দেবে বিজেপি
তালিকায় একাধিক নাম থাকলেও আসলে কে সিংহাসনে বসবেন সেটা এখনও স্পষ্ট করে নি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বিজাপুরের বিধায়ক দাবি করেছেন কে হবেন মুখ্যমন্ত্রী তাতে চমক দেবে কেন্দ্রীয় নেতৃত্ব। এদিকে লিঙ্গায়েত সম্প্রদায় ইয়েদুরাপ্পাকে সরানো যাবে না বলে দাবি তুলেছে। ভোটের আগে ইয়েদুরাপ্পা সরকারকে সরিয়ে লিঙ্গায়েত সম্প্রদায়ের লোকেদের চটানোর ঝুঁকি বিজেপি নেবে কিনা তা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।
-
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা











Click it and Unblock the Notifications