বিজেপি নীতীশের জোট ভেঙে বেরিয়ে আসতে পারে, বিহারে গেমপ্ল্যান বদল নয়া রাজনৈতিক প্রেক্ষাপটে

বিজেপি নীতীশের জোট ভেঙে বেরিয়ে আসতে পারে, নয়া গেমপ্ল্যান বদল রাজনৈতিক প্রেক্ষাপট

করোনার সংকট মিটতে না মিটতেই পাশের রাজ্য বিহারে বিধানসভা নির্বাচন এসে যাবে। তাই তলে তলে অনেক রাজনৈতিক দলই ঘুঁটি সাজাচ্ছে। কোন অঙ্কে ফায়দা তোলা যাবে রাজ্য-রাজনীতিতে তা নিয়ে ভাবছে বিজেপি-সহ সমস্ত রাজনৈতিক দলই। যদিও বিজেপি অনেক আগেই নীতীশকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে লড়াইয়ের বার্তা দিয়েছিল, তথাপি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অন্য ভাবনা জুড়ে বসেছে বিজেপির অন্দরে।

বিজেপি বিকল্প ভাবনা ভাবছে

বিজেপি বিকল্প ভাবনা ভাবছে

২০২০-এর শেষে বিহারে বিধানসভা ভোট অনুষ্ঠিত হবে। তার এক বছর আগে তৎকালীন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ঘোষণা করেছিলেন বিহারে জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমারের নেতৃত্বেই লড়বে বিজেপি। নীতীশ কুমারের স্বচ্ছ ভাবমূর্তিই তাঁদের ভোটযুদ্ধের পাথেয় হবে। কিন্তু করোনা পরিস্থিতিতে বিজেপি বিকল্প ভাবনা ভাবতে শুরু করেছে।

জেডিইউয়ের বনাম বিজেপি!

জেডিইউয়ের বনাম বিজেপি!

বিজেপি ভাবছে, বিহারে নীতীশ কুমারের ভাবমূর্তি একটু হলেও অনুজ্জ্বল হয়েছে। তার উপর বিহারে এই মুহূর্তে কোনও বিরোধী নেই। বিজেপি যদি বিহারে জেডিইউয়ের জোট ছেড়ে বেরিয়ে আসে তবে এককভাবে ক্ষমতা দখলও করতে পারে। সেক্ষেত্রে জেডিইউয়ের সঙ্গে সরাসরি লড়াই হবে বিজেপির।

একলা চলার ভাবনা বিজেপির

একলা চলার ভাবনা বিজেপির

বিজেপি এখন এ কথা ভাবছে, কেননা জেডিইউয়ের মধ্যেও এমন একটা ভাবনা আছে। তারা চেয়েছিল বিজেপিকে বাদ দিয়ে লালুপ্রসাদের আরজেডির সঙ্গে জোট করে ভোটে লড়তে। কিন্তু ২০১৫-য় যে ভুল বিজেপি করেছিল, তা পুনরায় না করতেই তড়িঘড়ি জেডিইউয়ের সঙ্গে জোটের কথা ঘোষণা করে। এখন আবার পরিস্থিতি বদলেছে দেখে একলা চলার ভাবনা কাজ করছে বিজেপির।

বিরোধী আরজেডি ভেঙে তছনছ

বিরোধী আরজেডি ভেঙে তছনছ

বর্তমান বিহারে বিরোধী আরজেডি ভঊেঙে তছনছ হয়ে গিয়েছে। পারিবারিক গন্ডগোলেও বিপর্যস্ত তেজস্বী যাদব। আরজেডি ভেঙে দুটি দল হয়েছে। যার নেতৃ্ত্বে দুই ভাই। তারপর বর্তমানে আরজেডি সুপ্রিমো তেজস্বীর বিরুদ্ধে একরাশ জালিয়াতির অভিযোগ রয়েছে। তিনি ক্রমেই অদৃশ্য হয়ে পড়ছেন। হাল ধরার জন্য লালুপ্রসাদও নেই। তিনি জেলে এবং বর্তমানে অসুস্থ।

কোমর ভাঙা বিরোধী শক্তি

কোমর ভাঙা বিরোধী শক্তি

আর কংগ্রেস-সহ অন্য দলগুলি কোমর ভাঙা। ফলে বিজেপি বিরোধী মহাজোট গড়ে ওঠার সম্ভাবনা এবার ক্ষীণ। সেক্ষেত্রে জেডিইউয়ের সঙ্গে ছেড়ে এখলা লড়লে বিজেপি এবার অনেক লাভবান হবে বলেই মনে করছে। সেক্ষেত্রে জেডিইউয়ের সঙ্গে তাঁদের সরাসরি লড়াই হবে। জেডিইউকে মাত দেওয়া তাঁদের খুব কষ্টের হবে না।

বিজেপির নয়া গেমপ্ল্যান

বিজেপির নয়া গেমপ্ল্যান

ফলে করোনা আবহে বিহারের অন্তর্বর্তী সমস্যার কথা বিচার করে জেডিইউয়ের জোট ছেড়ে বেরিয়ে আসতে পারে বিজেপি। তখন বিহারের আরজেডি-কংগ্রেসের মহাজোট বা জেডিইউ চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে। নতুন করে বিশ্বাসযোগ্যতা তৈরি করার আগে ড্যাংডেঙিয়ে জিতে বেরিয়ে যাবে বিজেপি। আর না জিতলেও পরবর্তী সময়ে কাউকে ভাঙিয়ে সরকারে আসা আটকাবে না বলেও মনে করছে নেতৃত্ব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+