যোগীকে আক্রমণ করায় প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা তোপ বিজেপির

যোগী আদিত্যনাথকে আক্রমণ করায় প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শানাল বিজেপি।

যোগী আদিত্যনাথকে আক্রমণ করায় প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শানাল বিজেপি। উত্তর প্রদেশের উপ মুখ্যমন্ত্রী দীনেশ শর্মা প্রিয়ঙ্কা গান্ধীকে পাল্টা আক্রমণ করে বলেছেন, কংগ্রেস নেত্রী ভারতের সংস্কৃতি সম্পর্কে ঠিক মত জানেন না। গেরুয়া রঙের অর্থও প্রিয়াঙ্কা জানেন না বলে দাবি করেছেন তিনি। যোগী আদিত্যনাথকে এই কথা বলে প্রিয়াঙ্কা দাঙ্গাবাজদের সমর্থন করছেন বলে অভিযোগ করেছেন উত্তর প্রদেশের উপ মুখ্যমন্ত্রী।

যোগীকে আক্রমণ করায় প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা তোপ বিজেপির

উপ মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন কংগ্রেস , বিএসপি এবং সপা ভোটের জন্য ২০-২০ ম্যাচ খেলছে। কংগ্রেস নেত্রীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ করেছেন বিজেপি নেতা জিতেন্দ্র সিংও। তিনি অভিযোগ করেছেন অকারণে পুলিসকে দায়ী করা হচ্ছে। প্রিয়াঙ্কা গান্ধীর মতো নেত্রীরা সবসময় পুলিসি নিরাপত্তা পান বলেই তাঁরা যেখানে খুশি যাওয়ার সাহস দেখান।

এদিকে জামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পুলিসি নির্যাতনের প্রতিবাদে এনএইচআরসির কাছে অভিযোগ জানিয়েছে। ঘটনার তদন্তের আবেদন জানিয়েছেন তাঁরা। এদিকে দিল্লিতে বিজেপি নেতা রাম মাধব সাংবাদিক বৈঠক করে দাবি করেছেন, সোনিয়া গান্ধীকে কেন তাঁর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করা হচ্ছে না। কারণ ভারতীয়কে বিয়ে করার সুবাদে ভারতের নাগরিকত্ব পেয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+