অবশেষে কাটল জট, মহারাষ্ট্রে আসন ভাগাভাগি চূড়ান্ত করল সেনা-বিজেপি
কে কটা আসনে লড়বে এই নিয়ে মতবিরোধ তৈরি হয়েছিল দুই শরিকের মধ্যে। দীর্ঘ টানা পোড়েনের পর অবশেষে চূড়ান্ত হল আসন ভাগাভাগি।
মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে জোট বেঁধে লড়াইয়ের প্রস্তুতি নিয়েছে শিবসেনা আর বিজেপি। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে কিছুতেই আসন ভাগাভাগি চূড়ান্ত করতে পার ছিল না তারা। কে কটা আসনে লড়বে এই নিয়ে মতবিরোধ তৈরি হয়েছিল দুই শরিকের মধ্যে। দীর্ঘ টানা পোড়েনের পর অবশেষে চূড়ান্ত হল আসন ভাগাভাগি। মহারাষ্ট্র বিধানসভার ২৮৮টি আসনের মধ্যে ১৪৪টি আসনে লড়বে বিজেপি। ১২৬টি আসনে লড়বে শিবসেনা এবং ১৮টি আসনে লড়বে অন্য শরিকরা। এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্রের খবর উপ মুখ্যমন্ত্রী পদকে নিজেদের কাছে রাখতে চলেছে শিবসেনা। রবিবার আনুষ্ঠানিক ভাবে জোটের কথা ঘোষণা করা হবে। আগামী ২১ অক্টোবর ভোট মহারাষ্ট্রে। ফলাফল প্রকাশিত হবে ২৪ অক্টোবর। হাতে আর এক মাসও সময় নেই। তাই যুদ্ধকালীন তৎপরতায় কাজ শেষ করতে হবে তাঁদের। প্রচার যদিও এখন মধ্য গগনে।
প্রথমে অর্ধেক অর্ধের আসন ভাগাভাগির দাবি করেছিল শিবসেনা। কারণ এবার শরদ পাওয়ারের দলের প্রচুর হেভিওয়েট নেতা যোগ দিয়েছেন শিবসেনাতে। যে প্রতিশ্রুতিতে তাঁরা দল বদলেছেন সেটা রক্ষা করতে হলে আসন রফা হওয়া অত্যন্ত জরুরি ছিল। সেকারণেই গুরুত্বপূর্ণ আসনগুলি দাবি করে বসেছিল শিবসেনা। নইলে দলবদলের রাজনীতি বেশিক্ষণ স্থায়ী হত না।
কিন্তু ২০১৯ সালের লোকসভা ভোটে বিজেপি বিপুল জয় অনেকটাই চাপে ফেলেছিল শিবসেনাকে। আসন টানাপোড়েনেই দুই শরিক অনেকটা সময় নষ্ট করে ফেলেছেন। সেতুলনায় অনেকটাই এগিয়ে গিয়েছে কংগ্রেস এনসিপি জোট। আসন ভাগাভাগি করে প্রার্থী তালিক পর্যন্ত তারা ঘোষণা করে ফেলেছে।












Click it and Unblock the Notifications