মহারাষ্ট্রে জিতবে কে, কার দখলে কত আসন, এবিপি নিউজ-সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় আভাস
মহারাষ্ট্র বিধানসভায় ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। এবিপি নিউজ-সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা এবার এই আভাস দিয়েছে।
মহারাষ্ট্র বিধানসভায় ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। এবিপি নিউজ-সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা এবার এই আভাস দিয়েছে। এই সমীক্ষায় দাবি করা হয়েছে দুশোরও বেশি আসন নিয়ে ক্ষমতায় আসছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএই। মহারাষ্ট্রে শিবসেনাকে নিয়ে তাঁরা বিপুল জয় পেতে চলেছে বলে আভাস সমীক্ষায়।

এবিপি নিউজ-সি ভোটারের বুথ ফেরত সমীক্ষার ফল
এবিপি নিউজ-সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় আভাস মিলেছে মহারাষ্ট্র বিধানসভায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছে এনডিএ। তারা এবার বিজেপি ২০০ আসন পেরিয়ে যাবে বলে আভাস দিয়েছে এই সমীক্ষা। কংগ্রেস ও এনসিপি জোট গড়েও কোনও লাভ করতে পারবে না। গতবারের থেকেও কম আসন পাবে তারা

বিজেপি-শিবসেনা কটি আসন পেতে পারে
এবিপি নিউজ-সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপিরই জয়জয়কার হবে। বিজেপি ও শিবসেনা জোট পেতে পারে ২০৪টি আসন। বিজেপির এককভাবে গতবারের থেকে আসন বেশি পেতে চলেছে বলে আভাস এই সমীক্ষায়। শিবসেনার আসন কমে যাবে অপেক্ষাকৃত। তবে সম্মিলিতভাবে তাদের আসন সংখ্যা এবার ছাড়িয়ে যাবে ২০০।

কংগ্রেস-এনসিপি জোট, তবু হতাশা
এবিপি নিউজ-সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী কংগ্রেস-এনসিপি জোট এবারও ফায়দা তুলতে পারবে না। কংগ্রেস ও এনসিপি জোট পেতে পারে সাকুল্যে ৬৯টি আসন। অন্যান্যরা এবার ১৫টি আসন পেতে পারে বলে জানিয়েছে এই সমীক্ষা রিপোর্ট। অর্থাৎ গতবারের থেকেও শোচনীয় অবস্থা হবে বিরোধীদের

গতবারের নির্বাচনের ফল
মহারাষ্ট্রের ২৮৮ আসনবিশিষ্ট বিধানসভায় ২০১৪ সালের নির্বাচনে বিজেপি পেয়েছিল ১২২টি আসন আর শিবসেনা পেয়েছিল ৬৩টি আসন। সেবার জোট হয়নি। পৃথকভাবে লড়াই করেছিল দুই দল। কংগ্রেস ও এনসিপিও পৃথকভাবে লড়াই করেছিল। কংগ্রেস জিতেছিল ৪২টি আসনে আর এনসিপি জয় পায় ৪১টিতে।












Click it and Unblock the Notifications