সিএএ-তে মুসলিমদের অন্তর্ভুক্তির পক্ষে এবার সওয়াল এনডিএ শরিক অকালি দলের
সিএএ-তে মুসলিমদের অন্তর্ভুক্তির জন্য এবারে সওয়াল করল পাঞ্জাবে এনডিএ-র শরিক শিরোমণি অকালি দল। শনিবার এই বিষয়ে শিরোমণি অকালি দলের তরফে বলা হয়, আমরা সবসময় দেশের ধর্মনিরপেক্ষতার পক্ষে রয়েছি। আমরা সংসদে এই আইনের পক্ষে ভোট দিলেও এই আইনে মুসলিমদের অন্তর্ভুক্তির কথা বলেছিলাম।

'মুসলিমদেরও এই নাগরিকত্ব আইনের অন্তর্ভূক্ত করা উচিত'
অকালি দলের প্রধান সুখবীর সিংহ বাদল বলেন, 'আমাদের মনে হয় মুসলিমদেরও এই নাগরিকত্ব আইনের অন্তর্ভূক্ত করা উচিত। দেশের মানুষ এটাই চান। ওই আইন ফের সংশোধন করা উচিত। আমাদের সাংসদেরা সংসদেও এ কথা জানিয়েছেন।' তবে এনআরসি নিয়ে কিছু বলতে চাননি বাদল। তাঁর বক্তব্য, 'এনআরসি-র কী প্রক্রিয়ায় হবে তা এখনও স্পষ্ট নয়। তাই এ নিয়ে এখনই কিছু বলা সম্ভব নয়।'

এনডিএতে মতবিরোধ
এই নিয়ে সিএএ নিয়ে বিজেপিকে অস্বস্তিতে ফেলতে পারে এমন শরিক দলের সংখ্যা যোগ হল আরও একটি। এর আগে এই বিষয়ে ভিন্ন সুর শোনা গিয়েছিল জেডিইউ, অসম গণ পরিষদ, এনপিপি, ইউডিপি, এমএনএসের মতো বিজেপির জোট শরিক এবং কেন্দ্রের বন্ধু দল হিসেবে পরিচিত বিজেডি-র মুখে। সরকার সিএএ বা এনআরসি নিয়ে মানুষকে ঠিক মতো বোঝাতে পারেনি বলেও মন্তব্য শোনা যায় এনডিএ শরিক এলজেপি-র নেতা চিরাগ পাসোয়ানের মুখে।

'পাঞ্জাবে লাগু হবে না সিএএ'
এর আগে নাগরিকত্ব সংশোধনী আইন বাতিল করার দাবি তুলেছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। এছাড়া পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং সাফ জানিয়ে দিয়েছিলেন তাঁর রাজ্যে তিনি কিছুতেই নাগরিকত্ব সংশোধনী আইন লাগু করবেন না। তাঁর রাজ্যের বিধানসভায় যাতে এই বিল পাশ না হয় তার সম্পূর্ণ বন্দোবস্ত করতে শুরু করেছে পাঞ্জাবের কংগ্রেসস সরকার। পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর মতে, এই বিল ভারতের নিরপেক্ষ চরিত্রকে আঘাত করে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications