Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ফের গেরুয়া ঝড় মোদী-রাজ্যে! কংগ্রেস-আপকে হারিতে কত আসনে জয়, পূর্বাভাস জন কি বাতের সমীক্ষায়

ফের গেরুয়া ঝড় মোদী-রাজ্যে! কংগ্রেস-আপকে হারিতে কত আসনে জয়, পূর্বাভাস জন কি বাতের সমীক্ষায়

মোদী-রা্জ্যে ফের গেরুয়া ঝড়ের পূর্বাভাস দিল সমীক্ষা। সোমবার গুজরাতে দ্বিতীয় দফা নির্বাচন শেষে জন কি বাত-ইন্ডিয়া নিউজের বুথ ফেরত সমীক্ষায় উঠে এল বিজেপির বিরাট জয়ের ইঙ্গিত। কংগ্রেস ও আম আদমি পার্টির ভোট কাটাকাটিতে বিজেপি এবার বিপুল আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে গুজরাতে। এমনই আভাস মিলেছে সমীক্ষায়।

বিজেপির সম্ভাব্য আসন সংখ্যা

বিজেপির সম্ভাব্য আসন সংখ্যা

বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষাই বিজেপিকে এগিয়ে রাখছে তার মধ্যে জন কি বাতের সমীক্ষায় আভাস, বিজেপি পেতে পারে পারে ১১৭ থেকে ১৪০টি আসন। যা গতবারের আসনের থেকে অনেকটাই বেশি। জন কি বাত-ইন্ডিয়া নিউজের সমীক্ষা অনুযায়ী খুব ভালো করলে গতবারের দেড়গুণ আসন পেতে পারে বিজেপি।

কংগ্রেসের সম্ভাব্য আসন সংখ্যা

কংগ্রেসের সম্ভাব্য আসন সংখ্যা

জন কি বাত-ইন্ডিয়া নিউজের সমীক্ষা অনুযায়ী এবার কংগ্রেসের ভরাডুবি হতে চলেছে। ২০১৭ সালের নির্বাচনে কংগ্রেস বিজেপিকে নেক টু নেক ফাইট দিয়েছিল। কিন্তু এবার সেই লড়াইয়ের জায়গায় থাকবে না কংগ্রেস। বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী কংগ্রেসের আসন সংখ্যা নেমে যেতে পারে অনেকটাই। এবার তারা ৩৪ থেকে ৫১টি আসন পেতে পারে।

আম আদমি পার্টির সম্ভাব্য আসন সংখ্যা

আম আদমি পার্টির সম্ভাব্য আসন সংখ্যা

এবার গুজরাতের নির্বাচনের প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করেই দাগ কাটতে চলেছে তারা। জন কি বাত-ইন্ডিয়া নিউজের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী এবার আম আদমি পেতে পারে ৬ থেকে ১৩টি আসন। বিশেষজ্ঞদের অভিমত, এবার আম আদমি পার্টির আগমন গুজরাতে বিজেপির মাইলেজ দিয়েছে। কংগ্রেসের ভোট কেটে বিজেপির জয়ের পথ অনেকটাই সুগম করে দিয়েছে। জন কী বাতের বুথ ফেরত সমীক্ষা রিপোর্টেও সেই আভাস রয়েছে। এবার গুজরাতে অন্যান্যরা পেতে পারে একটি বা দুটি আসন।

কার ভোট কত শতাংশ

কার ভোট কত শতাংশ

জন কি বাত-ইন্ডিয়া নিউজের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বিজেপি পেতে পারে ৪৪ থেকে ৪৯ শতাংশ ভোট। আর কংগ্রেসের দখলে যাবে ২৮ থেক ৩২ শতাংশ ভোট। সেখানে আম আদমি পার্টি পেতে পারে ১২ থেকে ১৯ শতাংশ ভোট। অন্যান্য ৭ থেকে ৯ শতাংশ ভোট পেতে পারে।

গত নির্বাচনের ফলাফল

গত নির্বাচনের ফলাফল

এবার গুজরাত বিধানসভা নির্বাচনে লড়াই ত্রিমুখী। এই ত্রিমুখী লড়াই বিজেপিকে সুবিধা করে দিয়েছে। ২০১৭ সালে লড়াই হয়েছিল বিজেপি ও কংগ্রেসের মধ্যে। বিজেপি ৯৯ আসনে জিতে ক্ষমতায় লাভ করেছিল। আর কংগ্রেস থমকে গিয়েছিল ৮০-তে। ভারতীয় ট্রাইবাল পার্টি জিতেছিল দুটি আসনে, এনসিপি পেয়েছিল একটি। শেষপর্যন্ত লড়াই হয়েছিল বিজেপি ও কংগ্রেসের মধ্যে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+