Nitish Kumar: সংরক্ষণ কোটা বেড়ে ৬৫! নীতীশের বিধানসভায় পাশ বিল
Nitish Kumar: সংশোধিত সংরক্ষণ বিল পাশ হয়ে গেল বিহার বিধানসভায়। আজ বৃহস্পতিবার বিহার বিধানসভায় এই বিষয়ে দীর্ঘ আলোচনা হয়। আর সেই আলোচনা শেষে তফসিলি জাতি (এসসি), তফসিলি উপজাতি (এসটি) এবং চরম অনগ্রসর শ্রেণী (ইবিসি) এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য সংরক্ষণের সীমা বাড়িয়ে ৬৫ শতাংশ করার প্রস্তাবে শিলমোহর পড়ল।
প্রস্তাব পাশ হয়ে যাওয়ায় সংরক্ষণ বেড়ে ৬৫ হল। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar) মন্ত্রিসভায় এই বিষয়ে গত মঙ্গলবার আলোচনা হয়। এরপর প্রস্তাব পাশ হয়। এরপরেই বিহার বিধানসভায় এদিন তা পেশ করা হয়। দীর্ঘ আলোচনা শেষে কোনও রকম বিরোধীতা ছাড়াই ৬৫ শতাংশ করার প্রস্তাব পাশ হয়ে যায়।

এখনও পর্যন্ত বিহারের সংরক্ষণ সীমা মাত্র ৫০ শতাংশ। আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানূষদের আলাদা ভাবে ১০ শতাংশ সংরক্ষণ মেলে। কিন্তু এদিন রাজ্য বিধানসভায় সংশোধিত সংরক্ষণ বিল পাশ হয়ে যাওয়ার ফলে মোট ৬৫ শতাংশ সংরক্ষণ মিলবে। একই সঙ্গে আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষরা যেভাবে অতিরিক্ত ১০ শতাংসের সুবিধা পেত তা পাবে বলেও জানা গিয়েছে।
অন্যদিকে অত্যন্ত পিছিয়ে পড়া মানুষরা ২৫ শতাংশের সুবিধা পাবেন। যা মাত্র ১৮ শতাংশ ছিল আগে। অন্যদিকে পিছিয়ে পড়া জাতি মানুষরা ১২ শতাংশ থেকে এখন ১৮ শতাংশ সংরক্ষণের সুবিধা পাবেন। অন্যদিকে তফশিলি উপজাতির সংরক্ষণও বাড়ছে। ১৬ শতাংশ থেকে বেড়ে হচ্ছে ২০ শতাংশ। বিধানসভায় পাশ হলে এবার এটি বিহারের রাজ্যপালের কাছে পাঠানো হবে। আর তাতে সই করলেও এই বিল আইন হিসাবে কার্যকর হবে।
উল্লেখ্য, গত কয়েকদিন আগেই বিহার বিধানসভায় জাত শুমারির প্রতিবেদন প্রকাশ করে নীতীশ কুমার সরকার। জাত শুমারির তথ্য অনুযায়ী, তফশিলি জাতি এবং উপজাতিদের মধ্যে দরিদ্র পরিবারের সংখ্যা সর্বাধিক। এসসিদের মধ্যে ৪২.৯৩ শতাংশ দরিদ্র আর এসটিদের মধ্যে দরিদ্র ৪২.৭ শতাংশ বলেও উল্লেখ করা হয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications