পরিযায়ী শ্রমিকরাই সংক্রমণ ছড়াচ্ছে! এবার বিজেপির ‘বন্ধু’ সরকারেরই আশঙ্কা প্রকাশ
ভিনরাজ্য থেকে ফিরে আসা পরিযায়ী শ্রমিকরা এবং অন্যান্য যাত্রীরা করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে দিতে পারে। এমনই আশঙ্কা করল বিহার রাজ্য সরকার।
ভিনরাজ্য থেকে ফিরে আসা পরিযায়ী শ্রমিকরা এবং অন্যান্য যাত্রীরা করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে দিতে পারে। এমনই আশঙ্কা করল বিহার রাজ্য সরকার। নীতীশ কুমারের সরকার জানিয়েছে, ইতিমধ্যে যাঁরা ফিরেছেন তাঁদের পরীক্ষা করে দেখা গিয়েছে, তাঁদের মধ্যে কমপক্ষে ৯৬ জনের করোনা সংক্রমণ রয়েছে।

রাজ্যের স্বাস্থ্য সচিব লোকেশ সিং জানান, ২১ জেলার কমপক্ষে ৯৬ জন পরিযায়ী শ্রমিকের শরীরে এখন পর্যন্ত করোনা ভাইরাস পজিটিভ মিলেছে। রাজ্য সরকারের তরফে এও জানানো হয়েছে যে, এই শ্রমিকদের মধ্যে অনেকেই পায়ে হেঁটে বাড়ি ফিরেছেন। এছাড়া ৭০টি ট্রেনে প্রায় ৮২ হাজার অভিবাসী শ্রমিক এখন পর্যন্ত রাজ্যে ফিরেছেন। শনিবার কমপক্ষে আরও ১৮ অভিবাসীকে ১৫টি ট্রেনে রাজ্যে ফেরত পাঠানো হবে।
তিনি বলেন, অভিবাসী শ্রমিকরা এবং অন্যান্য রাজ্য থেকে ফিরে আসা শিক্ষার্থীরাও রাজ্যের বাসিন্দাদের ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। স্থানীয় এলাকায় করোনা ভাইরাস সংক্রমণের সম্ভাবনা বাড়ছে বলে জানান তিনি। মধুবনী, রোহতাস, পাটনা, পূর্ব চম্পারন, সীতামারী ও আওরঙ্গবাদ জেলায় সংক্রমণ বাড়ছে।
ট্রেনগুলি পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার পর থেকে তাদের করোনা ভাইরাসের ইতিবাচক পরীক্ষা করা হয়। রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার রাজ্যে রেকর্ড হওয়া ২৯ জন আক্রান্তের মধ্যে ১৯ জন পরিযায়ী শ্রমিক, যারা গত তিন দিনে ট্রেনে করে ফিরে এসেছিল।












Click it and Unblock the Notifications