Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রবিবার সকালেই ইস্তফা নীতীশের? নাড্ডা-শাহের উপস্থিতিতে ফের শপথের জল্পনা

Bihar Political Crisis: রবিবাই বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে পারেন নীতীশ কুমার! আজ শনিবারই ইস্তফা তিনি দিতে পারে বলে জোড় জল্পনা ছিল। কিন্তু এদিন দফায় দফায় বিজেপির শীর্ষ নেতৃত্ব নিজেদের মধ্যে বৈঠক করেন। একাধিক বিষয়ে আলোচনা হয়।

আর এরপরেই জোর গুঞ্জন সবকিছু ঠিক থাকলে আগামীকাল রবিবারই (Bihar Political Crisis) রাজভবনে গিয়ে ইস্তফা দেবেন নীতীশ কুমার। এমনকি রবিবারই পুরানো মন্ত্রিসভাও তিনি ভেঙে দিতে পারেন বলে জল্পনা। এরপরেই গেরুয়া শিবিরের হাত ধরে আবার এনডিএ-র শরিক হবেন।

Bihar Political Crisis

এবং সন্ধ্যায় ফের বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন। নীতীশের সঙ্গেই উপ মুখ্যমন্ত্রী হিসাবে আরও দুজন শপথ নিতে পারে বলে শোনা যাচ্ছে। আর তাতে একাধিক নাম সামনে আসছে। এমনকি Hindustani Awam Morcha এর তরফে কাউকে উপ মুখ্যমন্ত্রী পদে (Bihar Political Crisis) বসানো হতে পারে বলে জল্পনা।

অন্যদিকে বেশ কয়েকজন বিজেপি বিধায়ককে মন্ত্রিসভায় আনতে পারেন নীতীশ। তবে সবাই রবিবারেই শপথ নেবেন কিনা তা স্পষ্ট নয়। তবে একাধিক সংবাদমাধ্যমের দাবি, রবিবার ঝটিকা সফরে পাটনা আসতে পারেন শাহ-নাড্ডা। থাকতে পারেন শপথের অনুষ্ঠানে।

গোটা দেশের নজরে বিহারের রাজনীতি (Bihar Political Crisis)! শাসক-বিরোধী শিবিরে কার্যত দফায় দফায় চলছে বৈঠক। একদিকে নতুন জোট সরকার গড়ার জল্পনা অন্যদিকে সরকার ধরে রাখতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন তেজস্বী-লালু প্রসাদ যাদবরা।

প্রকাশিত খবর অনুযায়ী, আজ শনিবার শাহের নেতৃত্বে দিল্লিতে দফায় দফায় বৈঠক হয়। যেখানে উপস্থিত ছিলেন চিরাগ পাসোয়ান। দীর্ঘ বৈঠকে তবে কি নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি। অন্যদিকে বিহার বিজেপি নেতৃত্বও বৈঠক করেন। যেখানে বিধায়ক এবং সাংসদরা উপস্থিত ছিলেন।

তবে সে বৈঠকে আলোচনা কি হয়েছে সে বিষয়ে কেউ কোনও মন্তব্য করতে চায়নি। তবে বিহারের রাজনীতিতে যে কিছু ঘটতে চলেছে তা কার্যত ইঙ্গিত দিয়েছেন একাধিক বিজেপি নেতাই। বিহারের বিজেপি নেতা হরি শাহনি (Hari Sahni) বলেন, খেলা তো হবে...।

তবে কি খেলা হবে সে বিষয়ে স্পষ্ট ভাবে কিছু মন্তব্য করতে চাননি। তবে বিহারের উপ মুখ্যমন্ত্রী তেজস্বী জানিয়েছেন, বিহারের রাজনীতিতে অনেক খেলা দেখার বাকি আছে। তিনিও এই বিষয়ে স্পষ্ট ভাবে কিছু বলতে চাননি।

তবে মহাজোট সরকার বাঁচাতে ময়দানে নেমেছেন খোদ লালুপ্রসাদ যাদব। আজ দফায় দফায় একাধিক বৈঠক তিনি নিজে করেছেন বলে খবর। এমনকি বিহারে বিজেপির অন্যতম শরিক জিতেনরাম মাজিকে (Jitan Ram Manjhi) মহাজোটে আসার প্রস্তাব আরজেডির তরফে দেওয়া হয়েছে বলে খবর।

এমনকি জিতেনরাম মাজির ছেলেকে বিহারের উপ মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার প্রস্তাবও দেওয়া হয়েছে বলে খবর। তবে Hindustani Awam Morcha সুপ্রিমো মাজি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মোদী যেখানে সেখানেই তাঁর দল থাকবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+