নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের পথে বিহার সরকার, বিনামূল্যে টিকাকরণের সিলমোহর নীতীশ কুমারের
দিন যত গড়াচ্ছে ততই নির্বাচনী হাওয়ায় তপ্ত হয়ে উঠছে বাংলা সহ পাঁচ রাজ্যের মাটি। এদিকে গোটা দেশকে চমকে দিয়ে সরকার গড়ার পর এবার বিহারে নির্বাচনী প্রতিশ্রুতি রাখতে বদ্ধপরিকর বিজেপি-জেডিইউ সরকার। সূত্রের থবর, দ্রুতই বিহারের সমস্ত মানুষ ফ্রিতে করোনা টিকা পেতে চলেছেন বিহারবাসী।

বেসরকারি ক্ষেত্রে বিনামূল্যে করোনা টিকা
সূত্রের খবর, সরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলির পাশাপাশি বিহারের সমস্ত বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রগুলিতেও বিনামূল্য টিকাকরণের কথা জানিয়েছে নীতীশ সরকার। প্রসঙ্গত উল্লেখ্য, প্রথম দফায় প্রথমসারির করোনা যোদ্ধাদের টিকাকরণের পর ১ মার্চ থেকেই গোটা দেশে শুরু হয়ে গিয়েছে দ্বিতীয় পর্যায়ের টিকাকরণ।এই পর্যায়ে মূলত বয়ষ্ক ব্যক্তিদেরই টিকাকরণের লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র।

ভোটের আগেই মাস্টারস্ট্রোক বিজেপির
এদিকে গত ২৮ অক্টোবর, ৩ নভেম্বর ও ৭ নভেম্বর তিন দফায় ভোট গ্রহণ হয় বিহারে। যদিও ভোটের আগেই একাধিক বড়সড় নির্বাচনী প্রতিশ্রুতি দিতে দেখা যায় জেডিইউ-বিজেপি, আরজেডি সহ ছোট বড় সব দলকেই। যদিও সেই সময়েই প্রথম মাস্টারস্ট্রোক দিতে দেখা যায় বিজেপিকে। এমনকী লেই সময়ের নির্বাচনী ইস্তেহারে প্রথম বিনামূল্যে টিকা প্রদানের কথাও বলে বিজেপি। যার লাভের গুড় বর্তমানে পদ্মশিবিরে ঢুকেছে বলেই মত ওয়াকিবহাল মহলের।

বিজেপিকে কটাক্ষ বিরোধীদের
যদিও বিহার বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতিকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। আরজেডি-কংগ্রেস-বামেদের বিরোধী মহাজোটের স্পষ্ট বক্তব্য করোনার মতো স্পর্শকাতর বিষয় নিয়ে রাজনীতি করতে পিছুপা হয় না গেরুয়া শিবির। শুধু তাই নয় তাদের আরও বক্তব্য ভোটের বাজারে মানুষের মধ্যে 'মৃত্যু ভয়' বেচেই মসনদে বসেছে বিজেপি-জেডিইউ সরকার।

মিলেছে মন্ত্রিসভার অনুমোদন
সূত্রের খবর, বিনামূল্যে ভ্যাকসিন প্রদানের বিষয়ে কয়েকদিন আগে থেকেই জোরদার আলোচনা চলছিল বিহার সরকারের অন্দরে। অবশেষে এদিনই তাতে সিলমোহর দেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। এমনতী মিলেছে মন্ত্রিসভার অনুমোদনও। সূত্রের খবর, এদিন এই বিষয়ে সরকারের একাধিক উচ্ছপদস্থ কর্মকর্তা ও মন্ত্রী আমলাদের সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠকেও বসেন নীতিশ। আর সেখানেই বেসরকারি ক্ষেত্রেও বিনামূল্যে টিকা প্রদানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications