পদ 'খোয়ালেন' নির্মলা সীতারমন, এলেন সুশীল মোদী

নির্মলা সীতারমনের জায়গায় সুশীল মোদী। ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স-এর জন্য গঠিত মন্ত্রীগোষ্ঠীর প্রধানের পদ থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে সরিয়ে বিহারের উপমুখ্যমন্ত্রী

নির্মলা সীতারমনের জায়গায় সুশীল মোদী। ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স-এর জন্য গঠিত মন্ত্রীগোষ্ঠীর প্রধানের পদ থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে সরিয়ে বিহারের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সুশীল মোদীকে বসানো হয়েছে। জিএসটি কাউন্সিল সূত্রে এমনটাই জানা গিয়েছে।

পদ খোয়ালেন নির্মলা সীতারমন, এলেন সুশীল মোদী

৪ ডিসেম্বর নির্মলী সীতারমন পঞ্জাব, মধ্যপ্রদেশ, রাজস্থানের মুখ্যমন্ত্রী এবং দিল্লি ও পুদুচেরির উপমুখ্যমন্ত্রীর সঙ্গে মিলিত হয়েছিলেন। এই বৈঠকে হাজির ছিলেন কেরল, রাজস্থান, ছত্তিশগড় এবং পশ্চিমবঙ্গের প্রতিনিদিরা। যদিও এরপরেই অসাবধানবশত মন্ত্রীগোষ্ঠীর প্যানেলের চেয়ারপার্সন হিসেবে নির্মলা সীতারমনের নাম উল্লেখ করা হয়।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে নির্মলা সীতারমন জিএসটি কাউন্সিলের চেয়ারপার্সন হলেও, মন্ত্রিগোষ্ঠীর প্যানেলের শীর্ষে থাকছেন না। জিএসটি কাউন্সিল সূত্রে এমনটাই জানা গিয়েছে। প্রকাশিত খবব অনুযায়ী, এবার থেকে আইজিএসটি নিয়ে মন্ত্রিগোষ্ঠীর সুপারিশ কেন্দ্রীয় মন্ত্রীর কাছে জমা দেওয়া হবে।

মঙ্গলবার আইন সংশোধন করে বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদীকে আইজিএসটির কনভেনর করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+