বিহারে ভোটের মুখে জোড়া ধাক্কা বিজেপির, শাহনওয়াজের পর করোনা আক্রান্ত সুশীল মোদী

করোনায় আক্রান্ত বিহারের উপ মুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী। গত কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন সুশীল। এরপর এধিন দুপুরে তাঁর করোনা পরীক্ষা করানো হয়েছিল। তার ফল পজিটিভ আসে। নিজেই সেই খবর টুইট করে জানান। পাটনার এইমসে ভর্তি রয়েছেন তিনি। প্রসঙ্গত, পাটনার এইমসে করোনা আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন আরও এক বিজেপি নেতা শাহনাওয়াজ হুসেন।

টুইটারে সুশীল মোদী জানিয়েছেন এই খবর

টুইটারে সুশীল মোদী জানিয়েছেন এই খবর

টুইটারে সুশীল মোদী জানিয়েছেন, বর্তমানে শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও পর্যবেক্ষণে থাকার জন্য হাসপাতালে ভরতি রয়েছেন। ইতিমধ্যেই তাঁর সিটি স্ক্যান করা হয়েছে এবং সেই রিপোর্ট স্বাভাবিক এসেছে। কোরোনাকে জয় করে অতি দ্রুত ফের নির্বাচনী প্রচারের ময়দানে ফিরবেন বলেও টুইটারে জানিয়েছেন তিনি।

মোদীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল

মোদীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল

তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। শুরুতে হালকা জ্বর থাকলেও গত দু'দিন ধরে নতুন করে আর জ্বর আসেনি। তাঁর শারীরিক পরিস্থিতির উপর নজর রাখছেন চিকিৎসকরা। সামনেই বিহার বিধানসভার নির্বাচন। চলছে শেষ মুহূর্তের ভোটের প্রচার। ঘুঁটি সাজাতে সম্প্রতি কয়েকটি নির্বাচনী প্রচারে উপস্থিত ছিলেন সুশীলকুমার মোদী। রবিবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে বক্সার ও ভোজপুর জেলায় নির্বাচনী প্রচারেও দেখা যায় তাঁকে।

করোনা আক্রান্ত শাহনওয়াজ হুসেনও

করোনা আক্রান্ত শাহনওয়াজ হুসেনও

২৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে তিন দফার নির্বাচন। এর আগেই বিহারে বিজেপির অন্যতম প্রধান মুখ শাহনওয়াজ হুসেনও করোনা আক্রান্ত। নির্বাচনের আগে গত কয়েকদিন ধরে তিনি বিভিন্ন জায়গায় প্রচার চালিয়েছেন। নির্বাচনী সভা করছেন। বুধবার তিনি আরারিয়া জেলার একটি নির্বাচনী সভায় গিয়েছিলেন।

পাটনার এইমস-এ ভর্তি এই নেতা

পাটনার এইমস-এ ভর্তি এই নেতা

বর্ষীয়ান বিজেপি নেতা টুইটারে লিখেছেন, আমি কয়েকজনের সংস্পর্শে এসেছিলাম। তাঁদের রিপোর্ট পজিটিভ আসার পর আমিও টেস্ট করার সিদ্ধান্ত নিই। আমার রিপোর্ট পজিটিভ এসেছে। আমার সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁরা সরকারি নির্দেশিকা মেনে টেস্ট করিয়ে নেবেন। আমি এখন এইমস-এর ট্রমা সেন্টারে ভর্তি রয়েছি। ভালো আছি। চিন্তা করার কোনও কারণ নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+