বিজেপি'র ১০ নেতাকে 'Y' ক্যাটাগরির নিরাপত্তা! নীতীশ সম্পর্ক ভাঙন সময়ের অপেক্ষা?

প্রতিবাদের আগুনে জ্বলছে বিহার! গোটা দেশের বিভিন্ন রাজ্যে আন্দোলন-বিক্ষোভ চললেও সবথেকে অগ্নিগর্ভ পরিস্থিতি বিহারে। সেখানে একের পর এক ট্রেনে হামলার ঘটনা ঘটেছে। এমনকি আগুন জ্বালিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। এই অবস্থায় বিজেপি দফতর

প্রতিবাদের আগুনে জ্বলছে বিহার! গোটা দেশের বিভিন্ন রাজ্যে আন্দোলন-বিক্ষোভ চললেও সবথেকে অগ্নিগর্ভ পরিস্থিতি বিহারে। সেখানে একের পর এক ট্রেনে হামলার ঘটনা ঘটেছে। এমনকি আগুন জ্বালিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। এই অবস্থায় বিজেপি দফতর তো বটেই, বিহারের উপ-মুখ্যমন্ত্রীর উপর হামলার ঘটনাও ঘটেছে।

বিজেপির ১০ নেতাকে Y ক্যাটাগরির নিরাপত্তা! নীতিশ সম্পর্ক ভাঙন সময়ের অপেক্ষা?

এই অবস্থায় শনিবার উপমুখ্যমন্ত্রীর জন্যে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই নয়, বেশ কয়েকজন বিধায়কের জন্যেও বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছে।

গত একদিন আগেই সে রাজ্যের উপমুখ্যমন্ত্রী রেনু দেবীর বাড়িতে হামলা করে বিক্ষোভকারীরা। এমনকি সে রাজ্যের বিজেপি সভাপতির সঞ্জয় জয়সওয়ালের উপরও হামলার ঘটনা ঘটে। যা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে প্রতিবেশী এই রাজ্যে। জানা যাচ্ছে, এরপরেই সে রাজ্যের শীর্ষ ১০ বিজেপি নেতাকে 'Y' ক্যাটাগরির নিরাপত্তা দিল কেন্দ্রীয় সরকার।

শনিবারই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এই সংক্রান্ত নির্দেশিকা সিআরপিএফকে দেওয়া হয়। আর এরপরেই কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার দায়িত্ব বুঝে নিয়েছে বলেই খবর।

তবে বিহারে এই মুহূর্তে বিজেপি'র সঙ্গে জোটে রয়েছে নীতীশের দল। আর সেই রাজ্যেই বিজেপি দফতর সহ একের পর এক নেতার উপর হামলার ঘটনায় শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। ইতিমধ্যে নীতীশ কুমার সরকারকে আক্রমণ শানিয়েছে বিজেপি। বিহার বিজেপি অধ্যক্ষ সঞ্জয় জয়সওয়াল পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

শনিবার তিনি বলেন, বিরোধ করার ক্ষেত্রে কোনও ভুল নেই। কিন্তু প্রশাসনের ইশারায় লোককে টার্গেট বানানো, পুলিশের সঙ্গে একটি নির্দিষ্ট দলের কার্যালয়ে হামলা দর্শকের মতো দেখা অন্যায় বলে তোপ বিজেপি নেতার। শুধু তাই নয়, যা গোটা ভারতে হচ্ছে না, তা বিহারে হচ্ছে বলেও দাবি প্রদেশ সভাপতির। আর এটারই আমি বিরোধ করছি বলে দাবি তাঁর।

অন্যদিকে কড়া ভাষায় বিজেপিকে পালটা আক্রমণ শানিয়েছেন বিহার জেডিইউয়ের অধ্যক্ষ রাজীব রঞ্জন বলেন, অগ্নিপথ পরিকল্পনা নিয়ে সন্দেহ দূর করার পরিবর্তে বিজেপি প্রশাসনকে দোষারোপ করছে। নীতীশ কুমার প্রশাসন সামলাতে সক্ষম বলে দাবি জেডিইউ'র। শুধু তাই নয়, বিজেপির থেকে এই বিষয়ে শীক্ষা নেওয়ার প্রয়োজন নেই বলেও তোপ নেতার।

আর এই অবস্থা দেখেই অনেকে বলছেন তাহলে কি নীতীশের সঙ্গে বিজেপি'র বন্ধুত্বে ইতি সময়ের অপেক্ষা। যদিও এই সংঘাত বিতর্কে নিয়ে অবশ্য বিজেপি কিংবা জেডিইউ-য়ের তরফে কোনও মন্তব্য করা হয়নি। তবে তোপ-পাল্টা তোপ ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+