বিহারে মোদীর রাজকীয় প্রচার পর্ব আসন্ন! বিধানসভা ভোটের আঙিনা তাতাতে বিজেপির বিশেষ আয়োজন
বিহারে মোদীর রাজকীয় প্রচার পর্ব আসন্ন! বিধানসভা ভোটের আঙিনা তাতাতে বিজেপির বিশেষ আয়োজন
করোনার আবহে দেশে প্রথম ভোট আয়োজিত হচ্ছে বিহারের বুকে গোবলয়ের অন্যতম শক্তি ঘাঁটি বিহার। ইতিমধ্যেই ঝাড়খণ্ড ও মহারাষ্ট্র হাত ছাড়া হতেই বিহারকে পাখির চোখ করে রেখেছে বিজেপি। এবার গেরুয়া শিবির তাদের স্টার ক্যাম্পেনার প্রধানমন্ত্রী মোদিকে নিয়ে বিশেষ সভার আয়োজন করেছে।

'সোশ্যাল মিডিয়া কমান্ডো' পাচ্ছে মোদীর বিজেপির সভা
মোদীর বিশেষ সভার জন্য ১০ হাজার সোশ্যাল মিডিয়া কমান্ডোর বন্দোবস্ত করেছে বিজেপি। এছাড়াও স্মার্টফোন সঙ্গে নিয়ে হাজির থাকবেন ৪ লাখ বিজেপি কর্মী। এমনই সমস্ত রাজকীয় আয়োজনের মাঝে সভা করবেন মোদী। তবে তা হবে ভার্চুয়াল সভা।

বিহারে কয়টি সভায় থাকবেন মোদী?
জানা গিয়েছে, বিহারের ৮ টি সভায় মোদী উপস্থিত থাকবেন। তবে বিজেপির দাবি, এই সভার সংখ্যা ডজনের অঙ্ক ছাড়িয়ে যেতে পারে। জানা যাচ্ছে বিজেপির ৪ লাখ কর্মীর ওপর মোদীর প্রচার পর্বের দায়িত্ব দেওয়া রয়েছে। যাঁরা বিভিন্ন জায়গায় গিয়ে মোদীর জনসভার প্রচার করবে ও তা মানুষের কাছে আরও বেশি করে ছড়িয়ে দেবে।

ফোকাসে মোদীর প্রচার ও বিজেপি
উল্লেখ্য, বিহারের ভোট ময়দানে মোদীর জনপ্রিয়তা কিভাবে ব্যবহার করা হবে, তা নিয়ে আগে থেকেই সতর্ক বিজেপি। তারা এর আগে এনডিএর হাত ছেড়ে চলে যাওয়া এলজেপিকে বুঝিয়ে দিয়েছে যে মোদীকে নিয়ে প্রচার শুধু বিজেপি আর আর এনডিএ জোটের সঙ্গীরাই করতে পারবে। ফলে মোদীর জনপ্রিয়তার ভাগ কোনও মতেই কারোর ঘরে তুলতে দিতে চাইছে না বিজেপি। যার জেরে তারা সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিচ্ছে মোদীর সভা ঘিরে।

বিজেপি নিয়ে নীতীশের দিকে চিরাগ-বোমা!
এদিন সুর চড়িয়ে এলজেপি নেতা চিরাগ পাসওয়ান বলেন, নরেন্দ্র মোদীর জন্য তাঁর শ্রদ্ধা অন্তরের। আর তিনি চাইছেন বিহারে বিজেপি র মুখ্যমন্ত্রী আসুক। বিহারে বিজেপির মুখ্যমন্ত্রী এলে তাকে এলজেপি সমর্থন করবে। পাশাপাশি তাঁর দাবি বিহারে সরকার এলজেপি ও বিজেপিই গড়বে। তিনি আরও একটি বিষয় সাফ করে দিয়েছেন, যে বিজেপি যদি তাঁকে মুখ্যমন্ত্রী পদে বসাতে চায়, তাহলেও তা তিনি গ্রহণ করবেন না।

বিজেপির মুখ্যমন্ত্রীর দাবি
চিরাগ চাইছেন বিজেপির মুখ্য়মন্ত্রীই আসুক বিহারে। আর সেই মর্মেই তিনি বিহারে বিজেপির পাশে। অথচ এনডিএর হাত ছেড়ে তাঁর দল শুধুমাত্র নীতীশ বিরোধিতায় একা লড়ার সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানান। চিরাগ জানান, বিজেপিকে হারিয়ে ভোট জেতার স্বপ্ন তাঁর নেই। তবে নীতীশ কাঁটা হয়ে দাঁড়াতেই হাত ছাড়ার সিদ্ধান্ত নিতে তিনি বাধ্য হয়েছেন।












Click it and Unblock the Notifications