'এটাই আমার শেষ নির্বাচন' বিহারে তৃতীয় দফার ভোট প্রচারে বোমা ফাটালেন নীতীশ
'এটাই আমার শেষ নির্বাচন' বিহারে তৃতীয় দফার ভোট প্রচারে বোমা ফাটালেন নীতীশ
রাখঢাক না করে শেষমেশ ঘোষণা করেই দিলেন। বিহারের শেষ দফার ভোট প্রচারের মধ্য়েই রাজনৈতিক পারদ চড়িয়ে নীতীশ কুমার এদিন কার্যত বোমা ফাটালেন প্রচার মঞ্চে। এদিন পুর্নিয়াতে প্রচারে গিয়েছিলেন নীতীশ। তিনি সেখানে এদিন বড় বার্তা দেন।

শেষ নির্বাচন
এদিন জনসভায় নীতীশ বলেন, জেডিইউ এর জন্য যেন পুর্নিয়াবাসী অবশ্যই ভোট দেন। এরপরই তিনি জানান, 'এটাই আমার শেষ নির্বাচন', তারপর বলেন, 'অন্ত ভলা.. তো সব ভলা..'!

এলজেপি কী জানিয়েছে?
প্রসঙ্গত, নীতীশ বিরোধীতার বশবর্তী হয়েই এনডিএর হাত ছাড়ে চিরাগ পাসওয়ানের এলজেপি। আর সেই এলজেপি জানিয়েছে, নীতীশের অবসরের ঘোষণা তাঁরা স্বাগত জানাচ্ছে। তবে , তাঁর জায়গায় জেডিইউএর নেতার নাম ঘোষণা করা উচিত ছিল নীতীশের।

নীতীশ ও বিহারে গদির লড়াই
প্রসঙ্গত, নীতীশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী পদে ছাকলে, এই গদিতে বহু তারকা রাজনৈতিক ব্যক্তিত্বের নজর। লালু পুত্র তেজস্বী থেকে রামবিলাসপুত্র চিরাগ বিহার রাজনীতির অন্যতম ফ্যাক্টর। এদিকে, বিজেপির উপমুখ্যমন্ত্রী সুশীল মোদীও এই গদির লড়াইয়ের অন্যতম প্রতিযোগী। এদিন নীতীশের মুখে অবসরের আভাসে সেই প্রতিযোগিতার রাজনীতি বেশ উস্কানি পেয়েছে বলে মত অনেকের।

এনডিএর অন্দরে টক্কর!
এদিকে, নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী পদে বসানো নিয়ে এনডিএর অন্দরে মনোমালিন্য তৈরি হয়েছে বহুবার। বিজেপির জোট সঙ্গী এলজেপি বেরিয়ে গিয়েছে এনডিএ ছেড়ে। এদিকে, সিএএ নিয়ে নীতীশ-যোগী আদিত্যনাথ সংঘাতও দানা বাঁধে বিহারের ভোট প্রচার মঞ্চে। এমন এক প্রেক্ষাপটে নীতীশ কুমারের ঘোষণা অত্যন্ত প্রাসঙ্গিক।












Click it and Unblock the Notifications