ভোট গণনায় দেরি, নীতীশ আর সুশীল মোদীর বিরুদ্ধে গণনা প্রভাবিত করার অভিযোগ তেজস্বীর
ভোট গণনায় দেরি, নীতীশ আর সুশীল মোদীর বিরুদ্ধে গণনা প্রভাবিত করার অভিযোগ তেজস্বীর
এখনও চলছে ভোট গণনা। গভীর রাত পর্যন্ত গণনা চলবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এই দেরির জন্য নীতীশ কুমার ও সুশীল মোদীকে দায়ি করেছে আরজেডি। দলের পক্ষ থেকে একাধিক টুইটে আক্রমণ শানানো হয়েছে নীতীশ কুমার ও সুশীল মোদীর উপর। গণনায় কারচুপি করছে বিজেপি অভিযোগ করেছে আরজেডি। এর আগে প্লুরালস পার্টির প্রধান পুস্পম প্রিয়া চৌধুরিও গণনায় চারচুপির অভিযোগ করেছেন বিজেপির বিরুদ্ধে।

গণনায় দেরি
বিহারে বিধানসভা ভোটের গণনা রাত পর্যন্ত চলবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এই নিয়ে সোচ্চার হয়েছে মহাজোটের দলগুলি। এখনও সিংহভাগ আসনের গণনা শেষ হয়নি। রাত আটটা পর্যন্ত মাত্র সাড়ে চার কোটি ভোটের গণনা হয়েছে। এখনও অনেকটা বাকি। ২৪৩টি আসনের ফলাফল প্রকাশ করতে গভীর রাত হয়ে যাবে বলে মনে করছে নির্বাচন কমিশন।

বিজেপির বিরুদ্ধে অভিযোগ
ভোট গণনায় দেরি হওয়ার জন্য বিজেপিকেই দায়ি করেছে আরজেডি। একাধিক টুইটে আরজেডি অভিযোগ করেছে নীতীশ কুমার ও সুশীল মোদীর কারচুপিতেই বিহারে ভোট গণনায় দেরি হচ্ছে। বিজেপি ভোট গণনায় কারচুপি করছে। সেকারণেই এতো দেরি হচ্ছে ফলাফল প্রকাশ্যে আসতেই। আরজেডি অভিযোগ করেছেন গণনায় দেরি করার জন্য পোলিং অফিসারদের ভয় দেখাচ্ছে বিজেপি।

তেজ বাড়ছে লণ্ঠনের
সন্ধে গড়াতেই বিহারে গেম উল্টে গিয়েছে। এক বৃহত্তম দলের দৌড়ে এগিয়ে চলেছে আরজেডি। বিজেপি পিছিয়ে পড়েছে। তাতেই উদ্বেগে এনডিএ শিবির। তড়িঘড়ি নীতীশ কুমারের বাড়িতে হাজির হয়েছেন বিহােরর শীর্ষ বিজেপি নেতারা। থমথমে পরিবেশ বিহারে। আরজেডি কর্মী সমর্থকরা নতুন করে উল্লাস শুরু করেছে। সকাল থেকে বিজেপি কর্মী সমর্থকদের উল্লাসে ভাঁটা পড়তে শুরু করেছে।

ইভিএম হ্যাকের অভিযোগ
শুধু আরজেডি নয় ভোট গণনায় দেরির জন্য বিজেপিকে কাঠগড়ায দাঁড় করিয়েছে প্লুরালস পার্টির প্রধান পুস্পম প্রিয়া চৌধুরিও। তিনি অভিযোগ করেছেন বিহারে ইভিএম হ্যাক করেছে বিজেপি। বুথে বুথে রিগিংও চলছে। সেকারণেই তাঁর দলের সব ভোট বিজেপিতে গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য ২৮ বছরের পুস্পম বিহারের উন্নয়নের জন্য লন্ডন থেকে ফিরে এসে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন।












Click it and Unblock the Notifications