আগামী ১০ দিনে সারা দেশে ৫ হাজার আরও 'শাহীনবাগ', হুঁশিয়ারি দলিত নেতার
দিল্লির জামিয়া মিলিয়ার বাইরে সিএএ বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করলেন ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদ। একদিন আগেই তাঁর জামিনের শর্ত বদল করে আদালত। তাঁকে দিল্লিতে ঢোকার অনুমতি দেওয়া হয়।
দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের বাইরে সিএএ বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করলেন ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদ। একদিন আগেই তাঁর জামিনের শর্ত বদল করে আদালত। তাঁকে দিল্লিতে ঢোকার অনুমতি দেওয়া হয়। জামিয়া মিলিয়ায় তাঁকে বহু মানুষ অভিনন্দন জানান। এই আন্দোলনে সাফল্য আনতে গেলে সারা দেশে ১ লক্ষ শাহিন বাগ তৈরি করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

কালা কানুরের বিরুদ্ধে লড়াই দীর্ঘদিনের
চন্দ্রশেখর আজাদ বলেন, কালা কানুনের বিরুদ্ধে লড়াই দীর্ঘদিনের। আর এই দায়িত্ব দাদারা ছেড়ে গিয়েছিলেন ভাইদের ওপরেই। আগেও কালা কানুনের বিরুদ্ধে যাঁরা লড়াই করেছেন, তাঁদের হাজতে রাখা হয়েছে। আর মানুষ যদি রাস্তায় নেমে প্রতিবাদ করেছে তো লাঠি মেরে সরিয়ে দেওয়া হয়েছে। গণতন্ত্রে এটা চলতে পারে না, মন্তব্য করেছেন তিনি।

প্রধানমন্ত্রীর 'মন কি বাত' নিয়ে কটাক্ষ
ভাষণ দেওয়ার পর তিনি শাহিন বাগ পরিদর্শন করেন। সেখানেও বিক্ষোভকারীদের সামনে ভাষণ দেন। প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী মন কি বাত করতে পারেন, তবে কেন তিনি শাহিন বাগের মহিলাদের কথা শুনতে পারেন না। সেখআনে গত ৩৮ দিন ধরে আন্দোলন চলছে।

দেশে চাই ১ লক্ষ শাহিন বাগ
সিএএ, এনআরসি আর এনপিআর নিয়ে তাঁর লড়াই জারি থাকবে বলে জানিয়েছেন চন্দ্রশেখর আজাদ। তবে এই আন্দোলনে সাফল্য আনতে গেলে সারা দেশে ১ লক্ষ শাহিন বাগ তৈরি করতে হবে বলে মন্তব্য করেন তিনি। তাঁর অভিযোগ সরকার আন্দোলনকে বিপথে চালিত করার চেষ্টা চালাচ্ছে। দলিত এই নেতা বলেন, আদালত থেকে বলা হয়েছে প্রধানমন্ত্রী এবং সংবিধানকে মান্য করতে। কিন্তু তার জন্য প্রধানমন্ত্রীকে সাধারণ মানুষের কথাও শুনতে হবে। মন্তব্য করেছেন তিনি।

১০ দিনে ৫ হাজার শাহিন বাগ
দলিত নেতা চন্দ্রশেখর আজাদের হুঁশিয়ারি, আগামী ১০ দিনে সারা দেশে ৫ হাজার শাহিন বাগ তৈরি হবে।












Click it and Unblock the Notifications