গৌরী লঙ্কেশের খুনের তদন্তে বড় পদক্ষেপ, সন্দেহভাজনের ছবি প্রকাশ করল পুলিশ
গৌরী লঙ্কেশের সন্দেহভাজন হত্যাকারীর ছবি প্রকাশ করল বেঙ্গালুরু পুলিশ, এই ছবিই গৌরীর বাড়ির সামনে সিসিটিভি থেকে পাওয়া গিয়েছে ।
গৌরী লঙ্কেশের হত্যার তদন্তে বড়সড় পদক্ষেপ করল বেঙ্গালুরু পুলিশ। এবার গৌরী লঙ্কেশের সন্দেহভাজন হত্যাকারীর ছবি প্রকাশ করল এসআইটি। এই ছবিই গৌরীর বাড়ির সামনে সিসিটিভি থেকে পাওয়া গিয়েছে। সন্দেহভাজনদের স্কেচ আগেই প্রকাশ করা হয়েছে।

সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া এই ছবিকে মার্কিন ল্যাবে পাঠিয়ে যতটা সম্ভব বড় ও স্বচ্ছ করা হয়েছে বলে জানা গিয়েছে। গত ৫ই সেপ্টেম্বর রাতে গৌরী লঙ্কেশের বাড়ির সামনেই তাঁকে গুলি করে খুন করা হয়। এই ঘটনায় হত্যাকারীদের চিহ্নিত করা সম্ভব হয়েছে বলে আগেই জানিয়েছিলেন কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী রামালিঙ্গা রেড্ডি। এতদিন পর্যন্ত হেলমেট মাথায় সন্দেহভাজনের কথা বলা হলেও তার পরিচয় নিয়ে মুখ খোলেনি পুলিশ।
পরিচয় অবশ্য এখনও জানা যায়নি। তবে মাথায় হেলমেট থাকায় আদৌ গৌরী লঙ্কেশের হত্যাকারীকে খুঁজে বের করা সম্ভব হবে কিনা তা নিয়েও সন্দিহান অনেকেই। আপাতত পাঁচজনের নাম উঠে এসেছে, এবং তারা প্রত্যেকেই হিন্দুত্ববাদী সনাতন সংস্থার সঙ্গে যুক্ত । এই পাঁচজন হল প্রবীণ লিমকার, জয়প্রকাশ ওরফে আন্না, সারং আকোলকর, রু্র পাতিল ও বিনয় পাওয়ার। এদের মধ্যে চারজনের বিরুদ্ধেই ইন্টারপোল রেড কর্নার নোটিস জারি করেছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications