Suvendu On INDIA: মমতা-অভিষেকের সঙ্গে সীতারামের লাঞ্চ-ডিনার! বেঙ্গালুরুর বৈঠক নিয়ে সিপিআইএমকে কটাক্ষ শুভেন্দুর

Suvendu On INDIA: বেঙ্গালুরুতে ২৬টি বিজেপি-বিরোধী রাজনৈতিক দলের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চে দেখা গিয়েছে সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরি-সহ বাম নেতাদের।

তা দেখেই সিপিআইএমকে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ তিনি গিয়েছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভোট পরবর্তী হিংসায় বিপর্যস্ত মগরাহাট, কুলতলির বিভিন্ন এলাকায়।

Suvendu On INDIA: মমতা-অভিষেকের সঙ্গে সীতারামের লাঞ্চ-ডিনার!

শুভেন্দু অধিকারী মগরাহাটে বলেন, এখানে আসার সময় দেখলাম সিপিআইএমের পতাকা রয়েছে। জানতে পারলাম এদিকে আইএসএফ লড়েনি। তবে সিপিআইএম ছিল। কাউন্টিং সেন্টার থেকে বিজেপির সঙ্গে মেরে বের করে দেওয়া হয়েছে সিপিআইএমের এজেন্টকেও। তিনি কি বেঙ্গালুরুর বৈঠক মন থেকে মানতে পারবেন?

শুভেন্দু মগরাহাট ও কুলতলিতে বলেন, কান্তি গঙ্গোপাধ্যায়কে দেখলে জিজ্ঞাসা করবেন আর কি তিনি তৃণমূলের বিরুদ্ধে মিটিং, মিছিল করতে পারবেন? পঞ্চায়েত ভোটে সিপিআইএমের নেতারা মার খেলেন, বিনা অপরাধে জেল খাটতে বাধ্য হলেন। আর অন্যদিকে বেঙ্গালুরুতে খুনি মমতা আর তাঁর চোর ভাইপোর সঙ্গে লাঞ্চ-ডিনার খাচ্ছেন সীতারাম ইয়েচুরি!

Suvendu On INDIA: মমতা-অভিষেকের সঙ্গে সীতারামের লাঞ্চ-ডিনার!

শুভেন্দুর দাবি, হাওড়ার পাঁচলার এক সিপিআইএম নেতা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, পরিবারের উপর যারা হামলা করেছে, মিথ্যা মামলায় আমাকে জেল খাটিয়েছে সেই খুনিদের সঙ্গে আমি সিপিআইএম করতে পারব না। প্রয়োজনে বিজেপি করব। ফলে বেঙ্গালুরুর বৈঠককে কেন্দ্র করে বাম ও কংগ্রেস শিবিরে ভাঙন অবশ্যম্ভাবী বলেও মনে করছে বিজেপি।

পরিবারবাদ ও চোরেদের জোট নরেন্দ্র মোদীকে হঠাতে তৈরি হলেও বাস্তবে তাতে যে কোনও লাভই হবে না সেটা স্পষ্ট কে দেন শুভেন্দু। তিনি বলেন, প্রতিবাদের ভাষা বদলাচ্ছে। গাজোলে স্কুল থেকে সিল করা ব্যালট বাক্স উদ্ধার হয়েছে। প্রহসনের ভোটে প্রতিদিন গন্ধ বেরোচ্ছে। মানুষকে ভয়কে জয় করে এক সপ্তাহের মধ্যেই বেরিয়েছেন।

তৃণমূলকে হঠানোর লড়াই জোরদার করার ডাক দিয়ে পাশে থাকার আশ্বাস দেন শুভেন্দু। স্থানীয় নেতৃত্বকে জানানোর পাশাপাশি তাঁকেও যাতে সাধারণ মানুষ অভিযোগ জানাতে পারেন সেজন্য নিজের ফোন নম্বরও দিলেন বিরোধী দলনেতা। তিনি বলেন, মনে রাখবেন আমি সেটিং বিরোধী দলনেতা নই।

Suvendu On INDIA: মমতা-অভিষেকের সঙ্গে সীতারামের লাঞ্চ-ডিনার!

বিজেপির মুসলিমবিরোধী ভাবমূর্তিকে দূর করতে শুভেন্দু মগরাহাটের মঞ্চে ডেকে নেন মগরাহাট পূর্বের বিধায়ক নমিতা সাহাকে হারানো সংখ্যালঘু সম্প্রদায়ের বিজেপি প্রার্থীকে। আরেক সংখ্যালঘু মহিলা প্রার্থীকেও মঞ্চে ডেকে শুভেন্দু বলেন, বিজেপি মুসলিমবিরোধী এটা ওরা বলে ভোটের জন্য। কিন্তু এবার আমাদের যে ১১ হাজার প্রার্থী জিতেছেন, তাঁদের অর্ধেক সংখ্যালঘু মহিলা।

শুভেন্দু বলেন, মোদীজি হিন্দু-মুসলিম করেন না। ভ্যাকসিন থেকে রেশন সবাই সমানভাবেই পান। পুলিশ ও বিডিওরা ভোট লুঠ করে তৃণমূলকে জিতিয়েছে বলে দাবি করে শুভেন্দু বলেন, কিছু জালি বিডিও আছেন। দুর্নীতির মাধ্যমে তাঁদের চাকরি। আমি পাবলিক সার্ভিস কমিশনের অফিসে গিয়ে আরটিআই করে জালি বিডিওদের চিহ্নিত করব।

ফেসবুকে শুভেন্দু লেখেন, বিজেপি কর্মীদের উপর প্রতিটি অত্যাচারের হিসেব হবে। বিজেপি গণতান্ত্রিক উপায়েই মানুষকে সাথে নিয়ে এই রাজ্যের অত্যাচারী শাসক পিসি ভাইপোর কোম্পানি তোলামূলকে সমূলে উৎখাত করবে। অত্যাচারিত প্রতিটি কার্যকর্তার পাশে আছি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+