উত্তরপ্রদেশে সিএএ বিরোধী বিক্ষোভে হিংসা ছড়ানোর দায়ে ধৃতদের মধ্যে রয়েছে বাঙালির নামও, জানালেন ডিজিপি

উত্তরপ্রদেশে সিএএ বিরোধী বিক্ষোভে হিংসা ছড়ানোর দায়ে ধৃতদের মধ্যে রয়েছে বাঙালিও, জানালেন ডিজিপি

উত্তরপ্রদেশে নাগরিকত্ব আইনের বিরোধিতার নামে হিংসার দায়ে গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছে বাংলা ভাষী ব্যক্তিরাও। এমনটাই জানালেন উত্তরপ্রদেশের ডিজিপি ওপি সিং। ওপি সিং আরও জানান, শুধু লখনউ থেকেই হিংসা ছড়ানোর দায়ে মোট ৭০ জনের বেশি লোককে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ।

 কী বলেন উত্তরপ্রদেশের ডিজিপি?

কী বলেন উত্তরপ্রদেশের ডিজিপি?

ডিজিপি ওপি সিং বলেন, 'আমরা হিংসা ছড়ানোর দায়ে লখনউ থেকে এখনও পর্যন্ত ৭০ জনকে গ্রেফতার করেছি। আমরা এই হিংসার ঘটনার সঙ্গে বহিরাগতদের যোগের প্রমাণ পেয়েছি। গ্রেফতার হওয়া দুষ্কৃতীদের মধ্যে বেশ কয়েকজন বাংলা ভাষী লোক রয়েছেন। আমরা তদন্ত করে দেখছি যে তারা পশ্চিমবঙ্গ থেকে কী না।' তবে পশ্চিমবঙ্গ থেকে না হলে কী গ্রেফতার হওয়া সেই দুষ্কৃতীরা অনুপ্রবেশকারী কি না, তা নিয়ে খোলাশা করতে চাননি তিনি।

বিক্ষোভকারীদের গুলি করার কথা অস্বীকার

বিক্ষোভকারীদের গুলি করার কথা অস্বীকার

বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে যে গতকালের বিক্ষোভে পুলিশের গুলিতে জখম হয়ে তিনজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। লখনউতে এক বিক্ষোভকারীর মারা যাওয়ারও খবর এসেছে। এদিকে উত্তরপ্রদেশের ডিজিপি-র দাবি, পুলিশ গুলি চালায়নি। কে গুলি চালিয়েছে, সে ব্যাপারে তদন্ত করা হচ্ছে। বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও লাঠি চালায় পুলিশ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর প্রশাসন

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর প্রশাসন

আজ শুক্রবার, লখনউ সহ উত্তরপ্রদেশের একাধিক সহরে জুম্মার নামাজের জন্য বড় জমায়েত হবে। নামাজের পর নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী বিক্ষোভ মিছিল বা কোনও হিংসা না ছড়ায় সেই দিকে নজর রাখছে প্রশাসন। শান্তি বজায় রাখতে ও ভুয়ো খবর ছড়ানো আটকাতে ২১ ডিসেম্বর পর্যন্ত লখনউতে ইন্টারনেট ও এসএমএস পরিষেবা বন্ধ করে দিল প্রশাসন। পাশাপাশি লখনউ সংলগ্ন জেলাগুলি থেকে অতিরিক্ত পুলিশও মোতায়েনের জন্য নিয়ে আসা হচ্ছে রাজ্য রাজধানীতে। আলিগড়েও বন্ধ ইন্টারনেট পরিষেবা। সেখানে নামানো হয়েছে ১৪ কোম্পানি আধাসেনা।

বৃহস্পতিবার বিভিন্ন এলাকায় ঘটে হিংসার ঘটনা

বৃহস্পতিবার বিভিন্ন এলাকায় ঘটে হিংসার ঘটনা

নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভের জেরে বৃহস্পতিবার রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় লখনউয়ের কয়েকটি জায়গা। পুলিশকে লক্ষ্য করে ইট ও পাথর ছোড়ার পাশাপাশি বিক্ষোভের নামে বেশ কয়েকটি গাড়ি ও বাইকে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভরাকারীরা। পরিস্থিতি প্রায় একই রকম ছিল উত্তরপ্রদেশের সম্ভল ও হাসানগঞ্জেও। মাদেগঞ্জের পুলিশপোস্টে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় প্রতিবাদকারীরা। একই চিত্র দেখা যায় মউ, আলিগড়, আজমগড়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+