কর্মী নিয়োগে স্বজন পোষণের অভিযোগ মিথ্যা, মহুয়া মৈত্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ রাজ্যপাল ধনখড়ের

কর্মী নিয়োগে স্বজন পোষণের অভিযোগ খারিজ, মহুয়া মৈত্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ রাজ্যপাল ধনখড়ের

রাজ্যপাল জগদীপ ধনখড়ের বিরুদ্ধে কর্মী নিয়োগে স্বজন পোষণের অভিযোগ করেছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। সোমবার পাল্টা আক্রমণ শানিয়ে টুইটে মহুয়া মৈত্রকে নিশানা করেেছন রাজ্যপাল। তিনি টুইটে অভিযোগ করেছেন মহুয়া মৈত্র তাঁর বিরুদ্ধে যে স্বজন পোষণের অভিযোগ করেেছনে সোশ্যাল মিডিয়ায় তা একেবারেই ভুল তথ্য। তৃণমূল সাংসদ ভুল তথ্য দিয়ে প্রচার করছেন বলে সরাসরি অভিযোগ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

রাজ্যপালের বিরুদ্ধে টুইট মহুয়া মৈত্রের

রাজ্যপালের বিরুদ্ধে টুইট মহুয়া মৈত্রের

গতকাল রাজভবনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। তিনি অভিযোগ করেছিলেন রাজভবনে কর্মী নিয়োগে স্বজনপোষণ করেছে রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি রাজ্যপালকে আঙ্গেলজি বলে সম্বোধন করেছেন টুইটারে। তিনি অভিযোগ করেছিলেন টুইটে যে ৪ জন ওএসডি স্টাফকে নিয়োগ করেছেন রাজ্যপাল। পুরোটাই স্বজনপোষণ করেছেন তিনি। একেবারে তালিকা প্রকাশ করে রাজ্যপালের বিরুদ্ধে সেই বিস্ফোরক অভিযোগ করেছেন মহুয়া মৈত্র।

 পাল্টা নিশানা রাজ্যপালের

পাল্টা নিশানা রাজ্যপালের

আজ সকালে ফের রাজ্যপাল মহুয়া মৈত্রকে নিশানা করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। পাল্টা টুইট করে তিনি অভিযোগ করেছেন মিথ্যে অভিযোগ করেছেন রাজ্যপাল ধনখড়। তিনি টুইটে সরাসরি মহুয়া মৈত্রের নাম করে লিখেছেন মিথ্যে তথ্য দিচ্ছেন রাজ্যপাল। পাল্টা রাজ্যপাল অভিযোগ করেছেন রাজ্যের পরিস্থিতি থেকে নজর ঘোরাতেই এই সব অভিযোগ করা হচ্ছে। যাঁদের নিয়োগ করা হয়েছে তাঁরা কেউ পারিবারিক সূত্রে নিযুক্ত হননি। তারা তিনটি পৃথক রাজ্যের এবং অন্য সম্প্রদায়ের। তাঁদের সঙ্গে আমার সম্প্রদায়ের কোনও যোগ নেই।

 মহুয়া মৈত্রের অভিযোগ

মহুয়া মৈত্রের অভিযোগ

নামের তালিকা দিয়ে মহুয়া মৈত্র অভিযোগ করেছিলেন রাজ্য পাল যেভাবে রাজভবনে কর্মী নিয়োগে স্বজনপোষণ করছেন তাতে তিনি তাঁর নিজের গ্রামের সকলকেই রাজভবনে নিয়োগ করে ফেলবেন বলে মনে হচ্ছে। রাজ্যপালের উচিত দিল্লি ফিরে গিয়ে নিজের জন্য অন্যকাজ বেছে নেওয়া। মহুয়া মৈত্রের এই অভিযোগ ঘিরে সরগরম হয়েছে রাজ্য রাজনীতি।

রাজ্যপালের বিস্ফোরক টুইট

রাজ্যপালের বিস্ফোরক টুইট

রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে গতকালই টুইট করেছিলেন রাজ্যপাল। তিনি লিখেছিলেন রাজ্যের পরিস্থিতি অত্যন্ত সংকটজনক জায়গায় চলে গিয়েছে। রাজ্যপাল অভিযোগ করেছিলেন রাজ্য আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগ জনক জায়গায় চলে গিয়েছে। তারপরেই রাজ্যপালকে নিশানা করে এই টুইট করেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+