বিধানসভা নির্বাচনের আগেই বিজেপিতে যোগ আপ নেতার
বিধানসভা নির্বাচনের আগেই বিজেপিতে যোগ আপ নেতার
দিল্লি বিধানসভা নির্বাচনের মুখে অস্বস্তিতে পড়ল আপ। দিল্লির সাফাই কর্মচারি কমিশনের চেয়ারম্যান তথা আপ নেতা শান্ত লাল চাওয়ারিয়া রবিবার বিজেপিতে যোগ দিলেন। উপস্থিত ছিলেন বিজেপি নেতা স্যাম জাজু।

বাল্মিকী মহাপঞ্চায়েতের সাধারণ সচিব চাওয়ারিয়া আশা করছেন যে তাঁকে সীমাপুরি বিধানসভা কেন্দ্র থেকে টিকিট দেওয়া হবে, এই কেন্দ্রে আপ মন্ত্রী রাজেন্দ্র পাল গৌতম দাঁড়িয়েছেন। আপ নেতাকে বিজেপিতে স্বাগত জানিয়ে জাজু বলেন, 'আমি খুবই আত্মবিশ্বাসী যে দলের সংগঠনে তিনি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।’ শান্ত লাল চাওয়ারিয়া জানান যে আপ ও দলের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিয়াল তাঁকে দিশেহারা করে দিয়েছিলেন, এমনকী তাঁর সিদ্ধান্ত ও মতামত নিয়ে দলের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছিল। দেশের প্রতি কর্তব্যশীলতার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসাও করেন তিনি।
ফ্রেব্রুয়ারিতেও রয়েছে দিল্লি বিধানসভা নির্বাচন। বিজেপি, কংগ্রেস ও আপের মধ্যেই মূলতঃ লড়াই। তিনদলই কোমর বেঁধে নেমে পড়েছে প্রচারে। তবে এরই মধ্যে আপ সরকারের এক নেতা বিজেপিতে যোগ দেওয়ায় দলের মধ্যেই অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়েছে।












Click it and Unblock the Notifications