সতর্ক থাকতে হবে আগামী এক-দু বছর! করোনা আতঙ্ক নিয়ে স্পষ্ট বার্তা এইমসের

সতর্ক থাকতে হবে আগামী এক-দু বছর! করোনা আতঙ্ক নিয়ে স্পষ্ট বার্তা এইমসের

সবে কমেছে করোনার দ্বিতীয় ঢেউয়ের জোয়ার। এমতাবস্থায় কোভিড বিধি বজায় রাখা শিকেয় তুলে দিকে দিকে বেরিয়ে পড়েছেন পর্যটকরা। স্বভাবতই শারীরিক বিধি ব্যাহত হওয়ায় পুনরায় কোভিড বিস্ফোরণের আশঙ্কা করছেন গবেষকরা। বিজ্ঞানীদের সেই ভাবনাতেই সিলমোহর দিল এইমস। দিল্লি এইমসের ঔষধি বিভাগের সহ-অধ্যাপক নীরজ নিশ্চল জানান, "আগামীতে একের পর এক উৎসবে জনসমাগম এড়ানো না গেলে আবার তুঙ্গে উঠতে পারে করোনা সংক্রমণ!"

"আনন্দ ভাগ করুন, কোভিড না"

সম্প্রতি ভারতে কোভিড সংক্রমণ কমে আসার ঘটনা সরকারি বিবৃতি মারফত জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। যদিও বিপদ যে আসন্ন, তা জানিয়েছেন বিজ্ঞানীরা। "দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ কমে এলেও এখনও করোনার প্রভাব লক্ষ্যণীয়। আগামী দিনে আসতে চলেছে বিভিন্ন উৎসব। এহেন অবস্থায় ভিড় বাড়ানো একেবারেই উচিত নয়। উৎসবে আনন্দ ভাগ করে নিন, কোভিড নয়। সতর্ক থাকতে হবে আগামী দু-এক বছর।", স্পষ্ট বক্তব্য ডঃ নীরজের।

তৃতীয় ঢেউয়ের দিকে এগোচ্ছে বিশ্ব

তৃতীয় ঢেউয়ের দিকে এগোচ্ছে বিশ্ব

দ্বিতীয় ঢেউয়ের প্রভাব মিলিয়ে যাওয়ার আগেই তৃতীয় ঢেউয়ের বিষয়ে আগাম লাল সতর্কতা জারি করেছে হু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুরে সুর মিলিয়ে নীতি আয়োগের সদস্য ভি কে পাল জানান, "বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন স্থানে পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হচ্ছে। বিশ্ব এগোচ্ছে তৃতীয় ঢেউয়ের অভিমুখে।" বিশ্ববাসী যে তৃতীয় জোয়ারের চৌকাঠে দাঁড়িয়ে, তা স্পষ্টই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ভাগ্য নির্ধারণ আগামী তিন-চার মাসেই

ভাগ্য নির্ধারণ আগামী তিন-চার মাসেই

ভারতে দৈনিক আক্রান্তের গড় নেমে এলেও এখনই যে নিশ্চিন্ত হওয়ার কোনো কারণ নেই, তা সাফ জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ভি কে পলের বক্তব্য, "ভারতবাসীর কাছে আগামী ১০০ থেকে ১২৫ দিন খুব গুরুত্বপূর্ণ। এই সময়ে সকলকে খুব সাবধানে থাকতে হবে।" কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুক্ত সেক্রেটারি লাভ আগরওয়াল জানান, "সমীক্ষানুযায়ী, একমাত্র মুখে মাস্ক থাকলে তবেই করোনা প্রতিরোধ সম্ভব।"

ধর্মীয় জমায়েতের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা

ধর্মীয় জমায়েতের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা

লভ আগরওয়ালের সাফ কথা, "অবশেষে দ্বিতীয় ঢেউয়ের প্রভাব কমে এসেছে। এমতাবস্থায় কোনোমতেই করোনাকে বাড়তে দেওয়া যাবে না।" ভিড় বা জনবহুল এলাকা থেকে ধার্মিক জনসমাগম, কোনো ক্ষেত্রেই নাগরিকদের জমায়েতের অনুমতি যে দিতে চাইছে না কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক, তা আরও স্পষ্টভাবে সামনে আসে হু-এর সাম্প্রতিক ঘোষণার পর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+