প্রবীণদের করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে পারে বিসিজি টীকা, চাঞ্চল্যকর দাবি আইসিএমআরের
প্রবীণ করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে পারে বিসিজি টীকা, চাঞ্চল্যকর দাবি আইসিএমআরের
প্রবীণদের করোনা সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি। আর এই সম্ভবনা কমাতে পারে বিসিজি টীকা। এমনই দাবি করেছে আইসিএমআর। সংস্থার গবেষকরা জানিয়েছেন এই বিসিিজ টীকা করণ প্রবীণদের করোনা সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয়। তাঁদের শরীরে করোনার মত মারণ ভাইরাসের মোকাবিলা করার ক্ষমতা বাড়িয়ে দেয়। অর্থাৎ রোগ প্রতিরোধক শক্তি বাড়িয়ে দেয় অনেকটা।

বিসিজি টীকার কামাল
বিিসজি টীকা করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি কমিয়ে গিতে পারে প্রবীণদের। এমনই দাবি করেছেন আইসিএমআরের গবেষকরা। তাঁরা দীর্ঘদিন ধরে পরীক্ষা করে দেখেছেন বিসিটি টীকা প্রবীণদের শরীরে রোগ প্রতিরোধক শক্তি অনেকটাই বাড়িয়ে দেয় ফলে করোনা সহজে তাঁদের কাবু করতে পারে না।

পরীক্ষা চলছে ব্রিটেনে
ইতিমধ্যেই করোনা ভ্যাকসিন নিয়ে পরীক্ষা চলছে ব্রিটেনে। সেখানে গবেষকরা পরীক্ষা করে দেখছেন কতটা করোনা সংক্রমণ তীব্রতা কম কররা কতটা ক্ষমতা রাখে বিসিজি টীকা। সাধারণত যক্ষার প্রতিষেধক হিসেবে এই টীকা দেওয়া হয়ে থাকে। অন্য অনেক সংক্রমণ রোধ করতে বিসিিজ টীকা কাজ করে। এবার করোনার ক্ষেত্রে কতটা কাজ করবে তার গবেষণা চলছে ব্রিটেনে।

কবে করোনা ভ্যাকসিন
সূত্রের খবর জানুয়ারিতে করোনা ভ্যাকসিন আসছে ভারতে। তার জন্য গবেষণায় গতি আনা হয়েছে। ইতিমধ্যেই রাজ্য গুলির কাছ থেকে ভ্যাকসিন মজুত রাখার ক্ষমতা নিয়ে হিসেব চাওয়া হয়েছিল। সেই সব হিসেবও কেন্দ্রের কাছে পৌঁছে গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে জানুয়ারি মাসের মধ্যেই ভারতের হাতে করোনা ভ্যাকসিন এসে যাবে।

ফ্রি ভ্যাকসিন
ইতিমধ্যেই একাধিক রাজ্য বিনামূল্য করোনা ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তামিলনাড়ু, মধ্যপ্রদেশে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বিহারে বিজেপি ক্ষমতায় এলে বিমানমূল্যে করোনা ভ্যাকসিন দেবে বলে জানিয়েছে।












Click it and Unblock the Notifications