কোভিড মৃত্যুর ভয়াবহতা গোপন করতে গোরক্ষপুরের শ্মশান ব্যানার দিয়ে ঢাকল যোগী সরকার
গোরক্ষপুরের শ্মশান ব্যানার দিয়ে ঢাকল যোগী সরকার
করোনা ভাইরাসে দেশের বেশ কিছু রাজ্যের মধ্যে উত্তরপ্রদেশের অবস্থাও বেশ খারাপ। বর্তমানে যোগী রাজ্য করোনার দ্বিতীয় ওয়েভের সঙ্গে লড়াই করে চলেছে। শনিবার এ রাজ্যে ৩০০টিরও বেশি মৃত্যু ও ৩০ হাজার নতুন সংক্রমণ চিহ্নিত হয়েছে। রাজ্যে অক্সিজেন সরবরাহ, হাসপাতালে বেডের ঘাটতি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস নিয়ে মানুষের সঙ্গে রাজনৈতিকবিদদের ঠান্ডা লড়াই প্রতিদিনই চলছে।

উত্তরপ্রদেশে কোভিড–১৯ মৃত্যুর হার ক্রমেই বাড়ছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া শ্মশানঘাটগুলির ছবি এবং ভিডিওতে দেখা গিয়েছে সার সার জ্বলতে থাকা চিতা। মৃতদেহের চাপে নাজেহাল শ্মশানকর্মীরা। যেটা দেখার পর অনেক নেটিজেনই যোগী সরকারের সমালোচনায় সরব হয়েছেন। এতে মুখ পুড়ছে উত্তরপ্রদেশের বিজেপি সরকারের। শ্মশানে মৃতদেহের স্তুপের ছবি তোলা থেকে সাধারণ মানুষকে বিরত রাখতে গোরক্ষপুরের মিউনিসিপ্যাল কর্পোরেশন সম্প্রতি শ্মশানের দেওয়ালে একাধির ব্যানার লাগিয়েছে যাতে শ্মশানের দৃশ্য দেখা না যায়।
ছবি তোলা নিয়ে সতর্কতা জারি করে গোরক্ষপুরের পুরনিগম ব্যানারে লিখেছেন, 'শ্মশানে পার্থিব দেহ দাহ করার হিন্দু রীতির অংশ। দয়া করে সেখানে কেউ ছবি তুলবেন না বা ভিডিও করবেন না। কেউ যদি এটা করে তবে তা শাস্তিযোগ্য অপরাধ হবে। তবে সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হওয়ার পর গোরক্ষপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন শ্মশানঘাট থেকে ব্যানারগুলি সরিয়ে দেন। সাধারণ মানুষের দাবি, শ্মশানে একাধিক কোভিড দেহ পুড়ছে, সেগুলির ছবি যাতে না কেউ তুলতে পারে তার জন্য ব্যানার লাগানো। উত্তরপ্রদেশ সরকারের ব্যর্থতা গোপন করার প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়।
এর আগে লখনউতে পুরনিগমের কর্মীরা শ্মশানের দৃশ্য ঢাকতে টিনের কভার লাগিয়ে দেয়। অনেকেই বলছেন উত্তরপ্রদেশ সরকার কোভিড দ্বিতীয় ওয়েভের মৃত্যুর ভয়াবহতা গোপন করতেই এই শ্মশানঘাটগুলি ঢেকে রাখছে।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications